নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   সংস্কৃতি   লিয়ন তার কর্মের মাঝেই সারাজীবন বেঁচে থাকবেন স্মরনসভায় বক্তারা
লিয়ন তার কর্মের মাঝেই সারাজীবন বেঁচে থাকবেন স্মরনসভায় বক্তারা
  সংস্কৃতি || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বুধবার, ১৯ জুলাই, ২০২৩
বন্দর প্রতিবেদকঃ বন্দর উপজেলা শিল্পকলা একাডেমি’র সদস্য নিশান্ত আর রাহমান যোনেক্স’র পিতা বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব গুন গুন মাল্টি মিডিয়ার কর্ণধার সফিকুর রহমান লিয়ন’র বিদেহী রুহের মাগফেরাত কামনায় ‘‘মিডিয়া ভিশন কালচারাল একাডেমি আয়োজিত স্মরনসভা,মিলাদ ও দোয়ার মাহফিল মঙ্গলবার বাদ আছর বন্দর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।
একাডেমি’র চেয়ারম্যান সাংস্কৃতিক ব্যক্তিত্ব সাব্বির আহমেদ সেন্টু’র সভাপতিত্ব ও স ালনায় দোয়াপূর্বক স্মরনসভায় মরহুমের জীবদ্দশার উপর গুরুত্বপূর্ণ আলোকপাত করেন বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব ও কলামিষ্ট ফরিদ আহমেদ রবি। এতে পর্যায়ক্রমে স্মৃতিচারণ করেন জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ আনোয়ারুল হক,বন্দর উপজেলা শিল্পকলা একাডেমি’র সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন নূর,
সাবেক কার্যনির্বাহী সদস্য ও শিল্পকলা একাডেমি’র সংগীত শিক্ষক মিতু মোর্শেদ, রেল পরিবার’র প্রতিষ্ঠাতা আজাদ মাহমুদ ওসমানী,বাংলাদেশ টেলিভিশন ও বেতার’র কন্ঠ ও যন্ত্রশিল্পী রাজু আহাম্মেদ,রেফারেন্স সংগীত বিদ্যালয়ের অধ্যক্ষ মিতু মোর্শেদ,রংধনু সংসদ’র প্রতিষ্ঠাতা মফিজুর রহমান মফিজ,নারায়ণগঞ্জ নাট্যাঙ্গন’র সাধারণ সম্পাদক খবির আহাম্মদ,বন্দর নাগরিক কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মিয়া শহীদ ও মরহুমের একমাত্র পুত্র সন্তান নিশান্ত আর রাহমান যোনেক্স। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপ-মহাদেশের এক সময়কার প্রখ্যাত কন্ঠশিল্পী নাজমা সুলতানা,নারায়ণগঞ্জ মহানগর মহিলা আওয়ামীলীগ নেত্রী হোসনে আরা বেগম,বাংলাদেশ বেতার ও টেলিভিশন’র কন্ঠশিল্পী গোলাম রসুল আজাদ, জাতীয় দৈনিক মানবতার কন্ঠ’র নির্বাহী সম্পাদক ইমরান হোসাইন আকাশ,শহীদ সোহরাওয়ার্দী ক্লাবের অর্থ সম্পাদক সৈয়দ আবুল কাশেম,সদস্য মোঃ জাকির হোসেন,রমজান হোসেন প্রমুখ।
এতে সার্বিক সহযোগিতায় ছিলেন আকরাম হোসেন ও সুভাষ চন্দ্র দাস। স্মরনসভায় বক্তারা বলেন,সফিকুর রহমান লিয়ন কেবল একজন সাংস্কৃতিক ব্যক্তিত্বই ছিলেন তিনি ছিলেন একজন্য সদা হাস্যোজ্জল স্পষ্টভাষী ব্যক্তি। তার অকাল বিয়োগ কখনোই পূরণ হওয়ার নয়। বক্তারা আরো বলেন,লিয়ন তার কর্মের মাঝেই সারাজীবন বেঁচে থাকবেন। আমরা তার বিদেহী রুহের মাগফেরাত কামনাসহ শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...