নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   মহানগর   আওয়ামী লীগের উন্নয়নের শোভাযাত্রা ও শান্তি সমাবেশ 
আওয়ামী লীগের উন্নয়নের শোভাযাত্রা ও শান্তি সমাবেশ 
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বুধবার, ১৯ জুলাই, ২০২৩

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ বাংলাদেশ আওয়ামী লীগের উন্নয়নের শোভাযাত্রা ও শান্তি সমাবেশ করেছে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগ। বুধবার (১৯ জুলাই) বিকেল ৪টায় নগরীর ২নং রেল গেটস্থ জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনের সড়কে এ সমাবেশের আয়োজন করা হয়। নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. আবু হাসনাত মোঃ শহীদ বাদলের নেতৃত্বে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এসময় এড. আবু হাসনাত মোঃ শহীদ বাদল বলেন, আমাদের নেতা শামীম ওসমান, তাকে নিয়ে যেভাবে অশালীন প্রচার করেছিলো এবং পরবর্তীতে যখন মাননীয় প্রধানমন্ত্রীকে নিয়ে অশালীন স্লোগান দেয় তারা তখন শামীম ওসমান নিজেই সহ্য করতে পারে নাই তখন আমরা বাংলাদেশে থেকে এটা বরদাশত করতে পারিনা। আমরা শুধু বলতে চাই ঐ জামাত-বিএনপি চক্রকে সাবধান হতে হবে। তাদেরকে হোশিয়ার হতে হবে।

নারায়ণগঞ্জের মানুষ, বাংলাদেশের মানুষ আমরা শান্তি অবস্থান নিয়েছি। জননেতা শামীম ওসমানের আহ্বান শান্তিপূর্ণ অবস্থান নেওয়ার জন্য। যারা আমাদের মিছিল করছেন তাদের হুশিয়ার থাকতে হবে প্রত্যোকটা সময়ের জন্য। অনুপ্রবেশকারীরা আমাদের ক্ষতিগ্রস্ত করতে পারে। তিনি আরও বলেন, আওয়ামী লীগ কখনো অন্যায়ের কাছে মাথা নত করেনা, আওয়ামী লীগ অশান্তির রাজনীতি করেনা৷ আওয়ামী লীগ তার সূচনা লগ্ন থেকেই রাজপথে রক্ত দিয়ে, জীবন দিয়ে আপন মহিমায় ভাস্বর।বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সাধারণ মানুষের মুখে হাসি ফোটানোর জন্য যিনি দিন রাত নিরলস কাজ করছেন, মানুষের চোঁখের পানি মোছার জন্য যিনি কাজ করছেন আপনারা কি তার নেতৃত্বে প্রস্তুত ? এসময় তিনি সকল নেতাকর্মীকে আগামীর আন্দোলন সংগ্রামে প্রস্তুত থাকার আহ্বান জানান।

এর পূর্বে একটি শোভাযাত্রা চাষাড়া শহীদ মিনার থেকে বের হয়ে নগরীর প্রধান সড়ক প্রদক্ষিন করে ২নং রেল গেটস্থ জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে গিয়ে শেষ করে।
এসময় আরো উপস্থিত ছিলেন, বন্দর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজীম উদ্দিন প্রধান, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক এম.এ রাসেল, ব্যাংক ফেডারেশন ইউনিয়নের আহ্বায়ক আব্দুল কাদের, হাবিবুর রহমান, এইচটি আলমগীর সহ বিভিন্ন থানা থেকে আগত নেতৃবৃন্দ।#

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...