নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   মহানগর   অতিরিক্ত কর কমিশনার মর্তুজা শরিফুল ইসলামকে সম্মাননা
অতিরিক্ত কর কমিশনার মর্তুজা শরিফুল ইসলামকে সম্মাননা
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শনিবার, ২২ জুলাই, ২০২৩

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ জাতীয় রাজস্ব বোর্ডের অতিরিক্ত কর কমিশনার মর্তুজা শরিফুল ইসলামকে সম্মাননা প্রদান করেছে সোনালী রোদ্দুর সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন৷ শিক্ষা, সংস্কৃতি, ক্রীড়া ও সমাজ উন্নয়নে বিশেষ অবদান রাখায় তাকে এ সম্মাননা প্রদান করে সংগঠনটি৷ শুক্রবার (২১ জুলাই) বিকেলে তল্লার আজমেরীবাগ এলাকায় নুরুল স্মৃতি পাঠাগারে এ আয়োজন করা হয়৷

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলেজ শিক্ষক মোস্তফা সাইফুল ইসলাম৷ প্রভাতী ফাউন্ডেশনের চেয়ারম্যান ইকবাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আয়োজক সংগঠনের উপদেষ্টা ও মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মাহমুদা মালা, সোনালী রোদ্দুর সংগঠনের সভাপতি পাপন সরকার, সাধারণ সম্পাদক শ্রাবস্তী সুহাসিনী, সোনাকান্দা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শেখ কামাল, নুরুল ইসলাম স্মৃতি পাঠাগারের গ্রন্থাগারিক মেহরাব হোসেন রাতুল প্রমুখ৷

এছাড়া স্কুলপড়ুয়া নুরুল ইসলাম স্মৃতি পাঠাগারের খুদে সদস্যরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন৷ অনুষ্ঠানে বক্তারা বলেন, মর্তুজা শরিফুল ইসলাম এ সমাজে শিক্ষা ও সংস্কৃতিতে বিশেষ ভূমিকা রেখে যাচ্ছেন৷ সরকারি চাকুরিজীবী হওয়ায় তাকে অনেক ব্যস্ততার মধ্য দিয়ে যেতে হয়৷ তারপরও তিনি কোমলমতি শিশু-কিশোরদের কথা ভাবেন, তাদের জন্য পাঠাগার স্থাপন করেছেন৷

পরিচ্ছন্নতায় উদ্বুদ্ধ করতে তিনি গড়ে তুলেছেন পরিচ্ছন্ন বাংলাদেশ নামে সংগঠন৷ তিনি এ সমাজে এক অনন্য দৃষ্টান্ত৷ বক্তারা আরও বলেন, মানুষের দৈহিক উচ্চতা দিয়ে নয় হৃদয়ের উচ্চতা দিয়ে বিবেচনা করতে হবে৷ জীবন ক্ষণস্থায়ী তাই প্রতিটা মুহুর্তকে উপভোগ করতে হবে৷ এ সমাজে সংস্কৃতি চর্চা বাড়াতে হবে৷ #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...