নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   জেলার খবর   ডাকাত আখ্যা দিয়ে অটোরিকশা ছিনতাইয়ে চেষ্টা 
ডাকাত আখ্যা দিয়ে অটোরিকশা ছিনতাইয়ে চেষ্টা 
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: রবিবার, ২৩ জুলাই, ২০২৩
বন্দর প্রতিবেদকঃ বন্দরে ডাকাত আখ্যা দিয়ে অটো চালককে বেদম ভাবে পিটিয়ে ইজিবাইক ছিনতাইয়ের ব্যার্থ চেষ্টা চালিয়েছে অজ্ঞাত নামা ৩/৪ জন ছিনতাইকারি। এ ঘটনায় আহত অটো চালক রেজাউল করিম রিফাত প্রাথমিক চিকিৎসা গ্রহন করে শনিবার (২২ জুলাই) দুপুরে অজ্ঞাত নামা আসামী করে বন্দর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে। এর আগে গত শুক্রবার (২১ জুলাই) বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের সেলসারদী এলাকায় এ ঘটনাটি ঘটে।
আহত অটো চালক রেজাউল করিম রিফাত বন্দর থানার ২৪নং ওয়ার্ডের কাইতাখালি এলাকার আহাম্মদ হোসেন খোকন মিয়ার ছেলে।
এ ব্যাপারে আহত ভূক্তভোগী চালক রেজাউল করিম রিফাত গনমাধ্যমকে জানান, গত শুক্রবার রাতে যাত্রী নিয়ে আমি সাবদী এলাকায় আসি।
পরে যাত্রীদেরকে নামিয়ে দিয়ে বাড়ি ফেরার পথে সেলসারদী এলাকায় আসলে ওই সময় উৎপেতে থাকা ৩/৪ জন ছিনতাইকারি ধারালো অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে আমার অটোগাড়ীটিকে থামানোর চেষ্টা করে।
পরে ছিনতাইকারিরা আমাকে ডাকাত আখ্যা দিয়ে আমাকে বেদম ভাবে পিটিয়ে আহত করে অটোগাড়ীটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। পরে আমি চিৎকার করলে ওই সময় আশের পাশের লোজন দ্রæত ঘর থেকে বের হয়ে আসছে ওই সময় ছিনতাইকারিরা জনতার উপস্থিতি টের পেয়ে কৌশলে পালিয়ে যায়। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...