নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সমাধান-১৮ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত   |   আমরা আইনজীবীরা কোনো বিভ্রান্তির ফাঁদে পা দেব না – আনোয়ার প্রধান   |   দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করছে – সাখাওয়াত   |   গ্যাস সংকট কাটিয়ে ডাইং শিল্পকে রক্ষ্যা করতে প্রধানমন্ত্রীর প্রতি আহবান    |   চর কিশোরগঞ্জে নিষিদ্ধ আ’লীগের ক্যাডার বাহিনী রনিকে কুপিয়ে যখন করেছে   |   কোনো অপরাধকে আর মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া যাবে না – আবদুল জব্বার   |   ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হত্যার ঘাতক শেখ সিফাতসহ গ্রেপ্তার-৯   |   আড়াইহাজারে পুকুরে ডুবে চার শিশুর মর্মান্তিক মৃত্যু   |   ময়লা আবর্জনা পরিস্কার করা নিয়ে হত্যার হুমকিতে মামলা   |   পাইকপাড়া মাদক নির্মূল কমিটির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত   |   জাকির খানের উদ্যোগে গণতন্ত্রের মা খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে মিলাদ দোয়া   |   বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সীমান্ত হত্যায় ৩ ছিনতাইকারীর মৃত্যুদণ্ড   |   এশিয়ান হাইওয়ে সড়কে আন্ডার পাসের দাবীতে মানববন্ধন বিক্ষোভ   |   বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে  মহানগর বিএনপির আলোচনা সভা, মিলাদ ও দোয়া   |   নারায়ণগঞ্জে জাপানি ভাষা শিক্ষা কেন্দ্র হিকারি এডুকেশনের নবম শাখার উদ্বোধন   |   ফটো সাংবাদিক বিশাল আহমেদের পিতা’র মৃত্যুতে বিপিজেএ’র শোক প্রকাশ   |   আমাদের সমস্যাগুলোর কিছুটা স্থায়ী কিছুটা চলমান – আবুল কালাম এমপি   |   বন্দরে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের ঝটিকা মিছিল   |   নারায়ণগঞ্জের পুলিশ সুপারকে হাইওয়ে পুলিশে বদলি করা হয়েছে   |   শম্ভুপুর ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদকের মৃত্যুতে  মিলাদ মাহফিল দোয়া
 প্রচ্ছদ   বিশেষ সংবাদ   মহাসড়কে কাঁচাবাজার ব্যাপক চাঁদাবাজি | হাইওয়ে পুলিশ নিরব ? 
মহাসড়কে কাঁচাবাজার ব্যাপক চাঁদাবাজি | হাইওয়ে পুলিশ নিরব ? 
  বিশেষ সংবাদ || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: রবিবার, ২৩ জুলাই, ২০২৩

রূপগঞ্জ প্রতিবেদকঃ ঢাকা সিলেট মহাসড়কে বাজার বসিয়ে ব্যাপক চাঁদাবাজি করলেও হাইওয়ে পুলিশ নিরব বলে অভিযোগ উঠেছে। এখানে কাঁচাবাজার, বিভিন্ন মালামালের পরসা সহ ভ্যানগাড়ির যানজটে জনদুর্ভোগের সৃষ্টি হচ্ছে প্রতিনিয়ত। পথচারীরা রাস্তা পারাপারে দুর্ঘটনার স্বীকারও হচ্ছে অনেকে । ফাঁড়ি পুলিশ মহাসড়ক পরিস্কার রাখতে হিমসিম খাচ্ছে। হাইওয়ে পুলিশের নিরবতায় জনমনে নেতিবাচক প্রভাব বিস্তার ঘটতে শুরু করেছে।

সরেজমিনে দেখা যায় মহাসড়কের বেশিরভাগ অংশ দখলে রাখে ফুটপাত ব্যবসায়ী। চাঁদাবাজরা এদের থেকে প্রতিদিন তুলে নেয় লাখ লাখ টাকা। মহাসড়কে সকাল থেকে গভীর রাত পর্যন্ত যানজট থাকায় ভোগান্তিতে পড়ে পথচারীসহ দূরপাল্লার পরিবহন যাত্রীরা। যানজটে আটকে পড়া গাড়ির হাইড্রলিক্স হর্ণেও অসুস্থ হয়ে পড়ে পথচারীসহ হাসপাতালের রোগী। সাধারন মানুষের অভিযোগ চাঁদাবাজ, কাঁচপুর হাইওয়ের পুলিশ ও ফাঁড়ি পুলিশের যোগসাজশে মহাসড়কে ফুটপাত বসানো হয়েছে। মহাসড়ক দখলের বিষয়ে জানতে চাইলে চাঁদাবাজদের বিরুদ্ধে ভয়ে কেউ নাম বলতে রাজি হয়নি।


জানা যায় গাউছিয়া এলাকার তাঁতবাজার, আব্দুল হক মার্কেট ও গাউছিয়া কাঁচাবাজারে প্রায় হাজারখানেক দোকান থাকলেও এসকল দোকান একেবারেই ফাঁকা। ফুটপাতে হকার বসার সুযোগ পাওয়ায় মার্কেটের দোকানে কেউ ব্যবসা করতে পারে না। মার্কেটের দোকানগুলো এখন আড়ৎ হিসাবে রেখে মহাসড়ক দখল করে ব্যবসা করে যাচ্ছে বলে জানা গেছে। ব্যবসায়ীরা জানান, এসকল মার্কেটে লাখ লাখ টাকার দোকান থাকলেও সেখানে কোন বেচাকেনা নাই শুধু ফুটপাতের কারনে, কাষ্টমাররা সব ফুটপাতে চলে যায়। ফুটপাতের ব্যবসা ভালো। হকারদের অভিযোগ ছাত্রলীগ ও যুবলীগের নেতাদের টাকা দিয়ে ফুটপাতে ব্যবসা করতে হয়। টাকা নেয়ার ব্যাপারে কারো নাম বলতে রাজিনা।

ভুলতা ফাঁড়ির ইনচার্জ মোস্তাফিজুর রহমান ফাঁড়ির বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বীকার করে বলেন, মহাসড়ক হাইওয়ে পুলিশের আওতায়। তার পরও আমরা যানজট ও ফুটপাত পরিস্কার করার চেষ্টা করে আসছি। ভিআইপি ও ৯৯৯ নাম্বারের সমস্যা দেখতে হয় বেশি।
এ বিষয়ে ভুলতা হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ টিআই
মোঃ নাঈম বলেন আমি নতুন আসছি, আমি বিষয়টি দেখবো।  সচেতনমহল মনে করেন সাওঘাট কাঁচামালের আড়ৎ থাকায় এভাবে যানজটের সৃষ্টি হচ্ছে। তাই মহাসড়কের যানজট নিরসনে কাঁচাবাজারের আড়ৎ উচ্ছেদের বিকল্প নেই। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...