নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   জেলার খবর   দুস্কুতিকারী ছুরিকাঘাতে নৈশ্যপ্রহরী চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু   
দুস্কুতিকারী ছুরিকাঘাতে নৈশ্যপ্রহরী চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু   
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: রবিবার, ২৩ জুলাই, ২০২৩
বন্দর প্রতিবেদকঃ  বন্দরে দুস্কৃতিকারীদের ছুরিকাঘাতে আহত নির্মাণাধীন ভবনের নৈশ্য প্রহরী জয়নাল উদ্দিন (৬৮) চিকিৎসাধীন অবস্থায় অবশেষে মৃত্যু বরণ করেছে।  রোববার (২৩ জুলাই) দুপুর ১২টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মৃত্যু বরণ করে। এর আগে গত শনিবার (২২ জুলাই) দিবাগত রাত ৩টা থেকে সাড়ে ৩টার মধ্যে যে কোন সময়ে বন্দর থানার ২১নং ওয়ার্ডের সোনাকান্দা কবরস্থান রোডস্থ জনৈক রাসেল মিয়ার নির্মানাধীন ভবনে ওই  ছুরিকাঘাতের ঘটনাটি ঘটে।
নিহত জয়নাল উদ্দিন বন্দর থানার ২১ নং ওয়ার্ডের  সোনাকান্দা কবরস্থান রোড এলাকার মৃত জব্বার মিয়ার ছেলে। নিহতের ঘটনার সংবাদ পেয়ে বন্দর থানার অফিসার ইনর্চাজ মোঃ আবু বকর সিদ্দিক দ্রæত ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় বন্দর থানায় হত্যা মামলা দায়ের করার প্রস্তুতি চলছে। এ ব্যাপারে নিহতের ছোট ভাই মঞ্জিল গনমাধ্যমকে জানায়, আমার বড় ভাই জয়নাল উদ্দিন গত ৭ মাস ধরে একই এলাকার জনৈক সেলিম মিয়ার ছেলে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক কর্মকর্তা রাসেল মিয়ার মালিকাধিন দ্বিতল ভবনে নির্মাণ কাজ চলছে।
ভবনের নির্মাণ সামগ্রী মালামাল দেখবাল করার জন্য আমার ভাই জয়নাল উদ্দিন উল্লেখিত নির্মানাধীন ভবনে  নৈশ্য প্রহরী দায়িত্ব পালন করে আসছে। এর ধারাবাহিকতায় গত শুক্রবার রাত  ৩ টা থেকে সাড়ে ৩টার মধ্যে যে কোন সময় অজ্ঞাত নামা দুস্কৃতিকারীরা নির্মাননাধীন ভবনে অনাধিকার ভাবে প্রবেশ করে আমার ভাইকে এলাপাতারী ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয় এলাকাবাসী মুমুর্ষ অবস্থায় নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢামেক হাসপাতালে প্রেরণ করে। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার বেলা ১২টায় আমার ভাই মৃত্যুবরণ  করে।
এ ব্যাপারে বন্দর থানার অফিসার ইনর্চাজ মোঃ আবু বকর সিদ্দিক গনমাধ্যমকে জানায়, নিহতের ঘটনার সংবাদ পেয়ে দ্রæত ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ঘটনায় ভবন মালিক রাসেলের পিতা সেলিম মিয়া ও নিহতের পরিবারের সাথে কথা বলেছি। হত্যাকান্ডের ঘটনায়  শাহাবাগ থানা পুলিশ হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে ঢামেক হাসাপাতালে র্মগে প্রেরণ করেছে। এ ব্যাপারে বন্দর থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...