নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   পুলিশের অভিযানে নিষিদ্ধ ঘোষিত যুবলীগ ও ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার   |   নারীর প্রতি সহিংসতা বন্ধে ও ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন করেছে “অধিকার”   |   বন্দরে ২টি অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান জরিমানা   |   নাসিকের চরম উদাসিনতায় বন্দর থানার মূল ফটকের সামনে ময়লার ভাগার   |   রাতের আঁধারে বসতঘর বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ   |   চাঞ্চল্যকর মাকসুদা হত্যা মামলার ন্যায় বিচার চেয়ে লিখিত অভিযোগ   |   কাশীপুর হাসেমবাগে তথ্য সংগ্রহ করতে গেলে পুলিশ কনস্টেবলকে ছুরিকাঘাতে হত্যা   |   বন্দর উপজেলায় নরমাল ডেলিভারি সংক্রান্ত স্বাস্থ্য উপকরণ বিতরণ    |   নারায়ণগঞ্জের সিনেপ্লেক্স ও সিনেস্কোপে চলছে দেশের ছবি ‘যাপিত জীবন’   |   ঐতিহ্যবাহি সাত দিনব্যাপি খাঁজা মঈনুদ্দিন চিশতী (রহ:) ওরশ মোবারকের প্রস্তুতি সভা    |   মোটরসাইকেল ও অটোরিক্সা মুখোমুখি সংঘর্ষে ৬ মাসের শিশু সাইফান নিহত   |   আ’লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের বিরুদ্ধে আইনজীবী ফোরামের বিক্ষোভ মিছিল   |   সব জল্পনা-কল্পনার অবসান এটাই ইসলামের সৌন্দর্য – আবুল কাউছার আশা   |   ৩৫ বছরের খরিদকৃত সম্পদ বাড়িঘর ভাঙচুর করে বেদখলের চেষ্টার অভিযোগ   |   জাতীয় সংহতি প্রতিষ্ঠার মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে – জেলা প্রশাসক   |   নতুন জিমখানায় মাদক কারবারির প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন   |   আমরা চাই আমাদের শ্রমিকরা যেন তাদের ন্যায্য অধিকার পায় – আজাদ   |   পৌরপিতা আলী আহাম্মদ চুনকার  চিশতি (রহঃ) ৪৩ তম পবিত্র ওরশ মোবারক    |   কেক কেটে আনন্দ মিছিল করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রতিষ্ঠাবার্ষিকী পালন   |   ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের কর্মী সংগ্রহ অনুষ্ঠিত
 প্রচ্ছদ   জেলার খবর   সোনারগাঁয়ের তাহেরপুর ইসলামিয়া আলিম মাদ্রাসার ভবন উদ্বোধন
সোনারগাঁয়ের তাহেরপুর ইসলামিয়া আলিম মাদ্রাসার ভবন উদ্বোধন
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বুধবার, ২৬ জুলাই, ২০২৩

সোনারগাঁ প্রতিবেকঃ নারায়নগঞ্জের সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের মঙ্গলেরগাও তাহেরপুর ইসলামিয়া আলিম মাদ্রাসার ৪ তলা বিশিষ্ট নতুন ভবন উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (২৫ জুলাই) সকালে উপজেলার পিরোজপুর ইউনিয়নের তাহেরপুর ইসলামিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ নাজমুল ইসলাম পাটোয়ারির সভাপতিত্বে

প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে নবনির্মিত চারতলা একাডেমিক ভবনের শুভ উদ্ধোধন করেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা ও তাহেরপুর ইসলামিয়া আলিম মাদ্রাসার সভাপতি উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও পিরোজপুর ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম।

এসময় আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদস্য আবু নাঈম ইকবাল, তাহেরপুর হাজী লাল মিয়া উচ্চ বিদ্যালয়ের সভাপতি সিরাজুল হক ভূইয়া, একেএম সামসুল ইসলাম, পিরোজপুর ইউনিয়ন পরিষদ ১নং ওয়ার্ড মেম্বার খোরশেদ আলম ফরাজী, ২নং ওয়ার্ড মেম্বার জাহাঙ্গীর আলম, সংরক্ষিত মহিলা মেম্বার জাকিয়া সুলতানা,

প্রফেসর আঃ কাদির, বীর মুক্তিযোদ্ধা আমানুল্লাহ, মাওলানা নেছার উদদীন প্রমুখসহ অত্র মাদ্রাসার শিক্ষার্থীদের অভিভাবক, সকল মাদ্রাসা শিক্ষার্থী ও পিরোজপুর ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন । #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...