নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   বঙ্গসাথী ক্লাবের কোষাধ্যক্ষ প্রয়াত মামুন স্মরনে আলোচনা দোয়া   |   কুমিল্লা ও মেঘনা ইকোনমিক জোন সংযোগ সড়ক নির্মাণে অংশীজন সভা   |   পরিকল্পিত ষড়যন্ত্রের প্রতিবাদে মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ   |   সন্ত্রাস, নৈরাজ্য ও নাশকতার বিরুদ্ধে লড়াই করার লক্ষ্যে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত   |   পরিকল্পিত ভাবে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ ও মিছিল   |   মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে তারেক জিয়া পরিষদের যোগদান   |   না’গঞ্জের ক্রীড়া সার্বিক উন্নয়ন ও আধুনিকায়ন সরকার কাজ করবে – মাহাবুব উল আলম    |   আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল   |   নৈরাজ্যের প্রতিবাদে হাজী কামাল উদ্দিন’র নেতৃত্বে বিশাল বিক্ষোভ মিছিল    |   মেগা প্রকল্পের আড়ালে বিপুল পরিমান অর্থ পাচার করা হয়েছে – জাকারিয়া সুমন   |   নাসিকে নারীদের আত্মকর্মসংস্থানে সরঞ্জাম, পুষ্টি সহায়তা, সেলাই মেশিন বিতরণ   |   শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৯তম শুভ আবির্ভাব দিবস উদযাপন   |   মহানগর ছাত্রশিবিরের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা   |   ভূমিদস্যু দখল বন্ধ করে দেওয়া রাস্তাটি খুলে দিলেন ইউএনও – শিবানী সরকার   |   নিষিদ্ধ আ’লীগের অবৈধ মিছিলের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ   |   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতীয়তাবাদী মহিলা দল প্রতিষ্ঠা করেছিলেন – সাখাওয়াত   |   ভূমি দৎসুদের বিরুদ্ধে মামলা করে জীবন বাঁচাতে এলাকা ছাড়াল আমির হোসেন    |   সুইচ গিয়ারসহ ৩ ছিনতাইকারি আটক   |   চাষাড়ায় শুভ হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে রহস্য উদঘাটন গ্রেফতার ৩   |   বিরোধীদলীয় নেতার সঙ্গে বিকেএমইএ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক
 প্রচ্ছদ   জেলার খবর   দোকান ঘর ইস্যু | ভগ্নীপতি, ভাগিনার হামলায় মামা নিহত
দোকান ঘর ইস্যু | ভগ্নীপতি, ভাগিনার হামলায় মামা নিহত
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বুধবার, ২৬ জুলাই, ২০২৩
বন্দর প্রতিবেদকঃ  বন্দরে দোকান ঘর উঠানোকে কেন্দ্র করে ভাগিনা ও ভগ্নীপতির মারধরে বিল্লাল হোসেন(৪৫) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৫ জুলাই) দুপুরে বন্দর উপজেলার পূর্ব কেওঢালা মুসলিমপাড়া এলাকায় এ  ঘটনা ঘটে।  নিহত বিল্লাল হোসেন বন্দর উপজেলার পূর্ব কেওঢালা  এলাকার মৃত হযরত আলী মিয়ার ছেলে। এলাকাবাসী মাধ্যমে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেছে। এ ঘটনায় বন্দর আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী জানান, বন্দর উপজেলার মদনপুর ইউনিয়নের পূর্ব  কেউঢালা এলাকার  বিল্লাল হোসেনের ভগ্নীপতি আব্দুল গফুর, ভাগিনা খোকন ও রাজু মঙ্গলবার বেলা ১১ টার দিকে  বন্দর উপজেলার মুসলিমপাড়া এলাকার রাস্তার পাশে দোকান ঘর উঠাতে নির্মাণ কাজ শুরু করে।  এ সময় বিল্লাল হোসেন দোকান ঘর নির্মাণ কাজে বাধা দেন। এতে ভগ্নীপতি ও দুই ভাগিনা ক্ষিপ্ত হয়ে বিল্লালকে মারধর করে।
এক পর্যায়ে  বিল্লাল মাঠিতে লুটিয়ে পড়েন।  খবর পেয়ে  পরিবারের লোকজন এসে বিল্লালকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে বিল্লাল হোসেন মারা যান।
কামতাল তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর এইচ এম মাহমুদ জানান, বন্দরের পূর্ব কেওঢালা মুসলিম পাড়া এলাকায়  দোকান উঠানোকে কেন্দ্র করে মামা ও ভাগিনা ভগ্নীপতির  মধ্যে  কথা কাটাকাটি এবং ধাক্কাধাক্কির ঘটনা ঘটে।
এক পর্যায়ে বিল্লাল ( ৪৫ ) মাঠিতে লুটিয়ে পড়ে। পরে বিল্লালকে  মুমুর্ষ অবস্থায় স্থানীয় হাসপাতালে  প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে বিল্লাল মারা যায়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। ঘটনার সঙ্গে জড়িতরা  পাশ্ববর্তী সোনারগাঁও উপজেলার কাঁচপুর ইউনিয়নের খাসপাড়া এলাকার বাসিন্দা বলে তিনি জানান।#

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...