নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   মহানগর   বন্দরে নিরীহদের জমি ও সরকারি হালট দখলের অভিযোগে মামলা
বন্দরে নিরীহদের জমি ও সরকারি হালট দখলের অভিযোগে মামলা
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বৃহস্পতিবার, ৩ আগস্ট, ২০২৩
বন্দর প্রতিবেদকঃ  বন্দরের ধামগড় ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ডের মনারবাড়ি এলাকায় সরকারি হালট ও মালিকানা জমি দখল করে ডিআর পেপার ইন্ডাষ্ট্রিজ লিঃ নামক একটি প্রতিষ্ঠান গড়ে তোলার অভিযোগ উঠেছে। সম্প্রতি একটি অভিযানে ভ্রামাম্যন আদালতের বিজ্ঞ ম্যাজিষ্ট্রেট হালটটি দখল মুক্ত করে কোম্পানীকে হুশিয়ার করে দিলেও অভিযানের দু’সপ্তাহ না যেতেই পেপার মিল কর্তৃপক্ষ তাদের অবৈধ নির্মাণ কাজ অব্যাহত রেখেছে।
এদিকে মালিকানা জমি ফিরে পেতে জনৈক ভূমি মালিক মনির হোসেন নারায়ণগঞ্জের বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেটের আদালতে একটি পিটিশন দাখিল করেন। যার মামলা নং ৬১৪/২০২৩। মামলায় ডিআর পেপার ইন্ডিাষ্ট্রিজের জনৈক দীলু চৌধুরী ও ভারপ্রাপ্ত অফিসার মোঃ জামানকে বিবাদী করা হয়।
ইতোমধ্যে পিটিশনটির সঠিক তদন্ত প্রতিবেদনের জন্য গত ৩০ জুলাই বন্দর থানায় প্রেরণ করা হলেও রহস্যজনক কারণে অদ্যাবধি ওই পিটিশনের তদন্ত ভার কাউকে দেয়া হয়নি। প্রশাসনের রহস্যজনক ভূমিকার ফলে ভুক্তভোগী মনির হোসেন দিশাগ্রস্থ হয়ে পড়েছেন। এ  ঘটনাকে ঘিরে গোটা মনারবাড়ি এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। এলাকায় চাউর হচ্ছে কতিপয়,
প্রভাবশালী ব্যক্তি মোটা অংকের টাকার বিনিময়ে কোম্পানীর সঙ্গে আঁতাত করে নিরীহ ভূমি মালিকদের সম্পত্তি এবং সরকারি হালট দখল করে মিলটি পুর্নাঙ্গভাবে নির্মাণের পাঁতারা চালিয়ে আসছে। বিষয়টি প্রশাসনের উর্দ্ধতন মহলসহ নারায়ণগঞ্জ- ৫ আসনের সংসদ সদস্যের আশু হস্তক্ষেপ কামনা করেছে ভুক্তভাগীরা। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...