নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   মহানগর   বাসা ভাড়া চাইতে গিয়ে হামলার শিকার | আহত-২
বাসা ভাড়া চাইতে গিয়ে হামলার শিকার | আহত-২
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: সোমবার, ৭ আগস্ট, ২০২৩
বন্দর প্রতিবেদকঃ বন্দরে বাসা ভাড়া চাওয়ার অপরাধে ভাড়াটিয়া কর্তৃক বাড়িওয়ালা ও তার ছোট বোনকে পিটিয়ে নিলাফুলা জখমের ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। রোববার (৬ আগষ্ট) দুপুরে আহতের বড় বোন  সেলিনা বেগম বাদী হয়ে ভাড়াটিয়া নুরুন নাহার বেগম ও বিউটি বেগমসহ ৩ জনের নাম উল্লেখ্য করে ও আরো ২/৩ জনকে অজ্ঞাত নামা আসামী করে বন্দর থানায় এ অভিযোগ দায়ের করেন তিনি।
আহতরা বন্দর র‌্যালী আবাসিক এলাকার মৃত সিরাজুল ইসলামের মেয়ে বাড়িওয়ালা সেলিনা বেগম (৪৩) ও তার ছোট বোন ফেরদৌসি ইসলাম পলি(৩৫)। এর আগে গত শুক্রবার (৪ আগষ্ট) দুপুর ১২টায় বন্দর র‌্যালী আবাসিক এলাকায় এ ঘটনাটি ঘটে। অভিযোগ সূত্রে জানাগেছে, বন্দর র‌্যালী আবাসিক এলাকার নজরুল হকের স্ত্রী সেলিনা বেগমের পৈত্রিক বিল্ডিংএ  প্রায় ১৫ বছর ধরে  নজরুল ইসলাম ও তার স্ত্রী নুরুন নাহার বেগম দম্পত্তী ও রফিকুল ইসলাম এবং বিউটি বেগম দম্পত্তী ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছে।
অভিযোগের বাদিনী পিতা মারা যাওয়ার পর থেকে উল্লেখিত ভাড়াটিয়া দম্পত্তী বাসা ভাড়া ঠিকমত পরিশোধ করে না। সে সাথে প্রতি মাসে বাসা ভাড়া চাইতে গেলে ভাড়াটিয়াগন খারাপ ভাষায় কথা বলে এমনকি প্রান নাশের হুমকি দেয়। এ ঘটনায় গত শুক্রবার (৪ আগষ্ট) দুপুর ১২টায় অভিযোগের বাদিনী উল্লেখিত ভাড়াটিয়াদের আগামী ১ মাস পর ঘর ছাড়তে বলে ওই সময় ভাড়াটিয়া নুরুন নাহার ও বিউটি বেগম ও নজরুল ইসলামের সন্ত্রাসী ছেলে জাহিদ হাসান ক্ষিপ্ত হয়ে অভিযোগের বাদিনীকে অকথ্য ভাষায় গালাগালি করে নিলাফুলা জখম করে।
ওই সময় বাড়িওয়ালা সেলিনা বেগমকে রক্ষা করতে তার ছোট বোন ফেরদৌসি ইসলাম পলি এগিয়ে আসলে ওই সময় উল্লেখিত বিবাদীরা তাকেও বেদম ভাবে পিটিয়ে নিলাফুলা জখম করে। এ ব্যাপারে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হলে অভিযোগ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...