নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   জেলার খবর   ইজারাদারের টোল আদায়ে বাধা সন্ত্রাসী হামলায় ২ শ্রমিক আহত
ইজারাদারের টোল আদায়ে বাধা সন্ত্রাসী হামলায় ২ শ্রমিক আহত
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: সোমবার, ৭ আগস্ট, ২০২৩
বন্দর প্রতিবেকঃ  শহরের চর সৈয়দপুর এলাকার দূধর্ষ সন্ত্রাসী ফয়সাল ও মদনগঞ্জে সন্ত্রাসী মাসুম গং এর অনৈতিক কর্মকান্ডে অতিষ্ট হয়ে উঠেছে নারায়ণগঞ্জ নদী বন্দর নিয়ন্ত্রনধীন কয়লাঘাট ফেরিঘাট ও শুল্ক পয়েন্ট’টি ইজারাদার তাইজুদ্দিন আহাম্মেদ। এর ধারাবাহিকতায় গত বুধবার ( ২ আগষ্ট) দুপুর দেড়টায় নৌসন্ত্রাসী ফয়সাল ও মাছুমগং শহরের  কায়লাঘাটে ইজারাকৃত স্থানে সন্ত্রাসী হামলা চালিয়ে ২ কর্মচারিকে রক্তাক্ত জখম করার খবর পাওয়া গেছে।
স্থানীয়রা আহতদের রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে খানপুর হাসপাতালে প্রেরণ করেছে।
আহতরা হলো সিদ্ধিরগঞ্জ থানার সাইলোঘাট এলাকার আব্দুল হামিদ মিয়ার ছেলে শফিকুল (৩৪) ও একই এলাকার হালিম মিয়ার ছেলে সাগর (৩২)। এ ঘটনায় ভ’ক্তভোগী ইজারাদার তাইজুদ্দিন আহাম্মেদ প্রতিকার চেয়ে  নারায়ণগঞ্জ সদর মডেল থানা ও সদর নৌথানা পৃথক দুইটি লিখিত অভিযোগ দায়ের করেছে।
 অভিযোগ সূত্রে জানাগেছে, বন্দর থানার  নবীগঞ্জস্থ নূরবাগ এলাকার হাজী গিয়াস উদ্দিন মিয়ার ছেলে তাইজুদ্দিন আহাম্মেদ গত ২০২৩ ও ২০২৪ ইং অর্থ বছরে গত ১-৭-২০২৩ইং হইতে আগামী ৩০-৬-২০২৪ইং পর্যন্ত অর্থাৎ ৩৬৫ দিনের জন্য ১১ লাখ ৫০ হাজার টাকা, ১৫% ভ্যাট এবং ১০% ভ্যাট আয়কর বাবদ সমুদয় অর্থ বিআইডবিøউটিএ কাছে পরিশোধ করে ইজারা গ্রহন করি। অভিযোগের বাদী ঘাটের বৈধ ইজারাদার হওয়া পরও শহরে চর সৈয়দপুর এলাকার আলোচিত মৃত দৌলত মেম্বারের সন্ত্রাসী ছেলে ফয়সাল একই এলাকার জালাল মাদবর মিয়ার ছেলে বিজয় বন্দর থানার ১৯নং ওয়ার্ডের মদনগঞ্জ মৃত শাহআলম মিয়ার ছেলে নৌসন্ত্রাসী মাসুম একই এলাকার মৃত আহাম্মদ র্চাজেনের দুই ছেলে সবুজ ও ইব্রাহিমসহ অজ্ঞাত নামা আরো ৫/৭ জন সন্ত্রাসী আমাদের উল্লেখিত ঘাটের ইজারা উঠাতে দিচ্ছে না।
উল্লেখিত সন্ত্রাসীরা পেশিশক্তি ব্যবহার ঘাটের টাকা উঠিয়ে নিচ্ছে। এ ব্যাপারে বিআইডবিøউটিএ কাছে লিখিত ভাবে অবগত করি। এর ধারাবাহিকতায়  গত বুধবার ( ২ আগষ্ট) দুপুর দেড়টায় নৌসন্ত্রাসী ফয়সাল ও মাছুমগং শহরের  কায়লাঘাটে ইজারাকৃত স্থানে সন্ত্রাসী হামলা চালিয়ে উল্লেখিত ২ কর্মচারিকে রক্তাক্ত জখম করে পালিয়ে যায়।
এ ব্যাপারে  বিআইডবিøউটিএ যুগ্ম পরিচালক (বন্দর) মোঃ শহিদ উল্ল্যাহ সাথে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করে তার কোন বক্তব্য পাওয়া যায়ানি। অভিযোগটি সুষ্ঠ ভাবে তদন্ত করে দোষিদের বিরুদ্ধে আইনগত ব্যবসা গ্রহনের জন্য সংশ্লিস্ট প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেছে ভূক্তভোগী ইজারাদার। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...