নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   মহানগর   চনপাড়ার নারী মাদক ব্যবসায়ী বিলকিস ইয়াবাসহ বন্দরে গ্রেপ্তার
গ্রেপ্তার / চনপাড়ার নারী মাদক ব্যবসায়ী বিলকিস ইয়াবাসহ বন্দরে গ্রেপ্তার
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: মঙ্গলবার, ৮ আগস্ট, ২০২৩
বন্দর প্রতিনিধি:  বন্দরে ৮’শ ৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ রুপগঞ্জের নারী মাদক ব্যবসায়ী বিলকিস (৪৭)’কে গ্রেপ্তার করেছে ধামগড় ফাঁড়ী পুলিশ। গ্রেপ্তারকৃতকে সোমবার (৭ আগষ্ট) দুপুরে মাদক মামলায় আদালতে প্রেরণ করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত নারী মাদক ব্যবসায়ী বিলকিছ বেগম রুপগঞ্জ থানার চনপাড়া পূর্নবাসন কেন্দ্রের (বøকনং-১) এলাকার মৃত আজিজ খাঁ মেয়ে।
এর আগে গত রোববার (৬ আগস্ট) বেলা সোয়া ২ টায় বন্দর উপজেলার  মদনপুর এলাকা হতে তাকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় অভিযানে নেতৃত্ব দানকারী ধামগড় পুলিশ ফাঁড়ীর এস আই (নিঃ) হরবিলাস মন্ডল বাদী হয়ে একই দিন রাতে ধৃতর বিরুদ্ধে বন্দর থানায় মাদক আইনে মামলা দায়ের করেছে। যার মামলা নং- ১০(৮)১৩ ।
মামলা তথ্য সূত্রে জানাগেছে, ধামগড় ফাঁড়ি পুলিশ জিডি নং-১১৪ মূলে এস আই (নিঃ) হরবিলাস মন্ডলসহ সঙ্গীয় র্ফোস ফাঁড়ি এলাকায় জরুরি ডিউটি করাকালে একই তারিখ দুপুরে বন্দর থানাধীন মদনপুর পুলিশ বক্সের সামনে অবস্থান করাকালীন গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, মনদপুরস্থ আলমগীর টেলিকম এর সামনে পাঁকা রাস্তার উপর একজন লোক ইয়াবা ট্যাবলেট বিক্রয় করার উদ্দেশ্যে অবস্থান করিতেছে।
উক্ত সংবাদ উদ্ধর্তন কর্তৃপক্ষকে অবহিত করে দ্রæত সঙ্গীয় ফোর্সসহ মনদপুরস্থ আলমগীর টেলিকম এর সামনে পাঁকা রাস্তার উপর উপস্থিত হলে পুলিশ দেখে পালানোর চেষ্টা করলে উল্লেখিত নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।#

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...