নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   জেলার খবর   রূপগঞ্জ উপজেলা ভূমি-গৃহহীনমুক্ত ঘোষণা
রূপগঞ্জ উপজেলা ভূমি-গৃহহীনমুক্ত ঘোষণা
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বুধবার, ৯ আগস্ট, ২০২৩

নিজাম উদ্দিন আহমেদ -রূপগঞ্জ প্রতিবেদকঃ  সারা দেশের ন্যায় রূপগঞ্জ উপজেলাও ভূমি-গৃহহীনমুক্ত ঘোষণা করা হয়েছে। ৯ আগস্ট বুধবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রূপগঞ্জসহ দেশের ১২টি জেলা ও ১২৩টি উপজেলাকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষণা করেছেন।

প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ভিডিও কনফারেন্সে মাধ্যমে চতুর্থ দফায় আরও ২২ হাজার ১০১টিভূমিহীন-গৃহহীন পরিবারকে জমিসহ বিনা মূল্যে ঘর হস্তান্তর অনুষ্ঠান থেকে তিনি এ ঘোষণা দেন। আশ্রয়ণ-২ প্রকল্পে রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া দড়িকান্দি- ২০টি, মুড়াপাড়া নগর- ৬টি, কাঞ্চন পৌরসভার বিরাবে খালপাড়-২৭৫টি, গোলাকান্দাইল ইউনিয়নের আধুরিয়া- ৪৫টি,

দাউদপুর ইউনিয়নের খৈসাইর-৮টি ও হাটাবো- ২৯টি, ভোলাবো ইউনিয়নের নয়াবাজার-৬টি, তারাবো পৌরসভার মাশাবো-১৫টি ও রূপগঞ্জ ইউনিয়নে মুশুরীতে- ১১টিসহ ৪১৫ টি পরিবারের মাঝে জমিসহ বিনা মূল্যে ঘর হস্তান্তর করা হয়েছে।

ভূমি-গৃহহীনমুক্ত ঘোষণা অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে যুক্ত ছিলেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল হক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফুল হাসান, রূপগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ভূমি কামরুল হাসান মারুফসহ আরো অনেকে। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...