নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   কাশীপুরে ৫ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করলো লায়ন্স ক্লাব   |   বন্দরে আলোচিত মাকসুদা হত্যা মামলায় সাদ্দাম ও তায়েম হাবিব গ্রেপ্তার   |   শুক্রবার বন্দরে আহলে বায়াত কনফারেন্সে আসছেন স্কলার সাইফুল আজম বাবর আল-আজহারী   |   ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে বন্দরের মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান   |   বিশিষ্ট সার্জন অধ্যাপক ডক্টর কে এম আশরাফ আলী’র ইন্তেকাল   |   জয় বাংলা শ্লোগান দেয়ার ঘটনায় আইভীর আইনজীবী সহ তিনজন গ্রেপ্তার   |   বঙ্গসাথী ক্লাবের কোষাধ্যক্ষ প্রয়াত মামুন স্মরনে আলোচনা দোয়া   |   কুমিল্লা ও মেঘনা ইকোনমিক জোন সংযোগ সড়ক নির্মাণে অংশীজন সভা   |   পরিকল্পিত ষড়যন্ত্রের প্রতিবাদে মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ   |   সন্ত্রাস, নৈরাজ্য ও নাশকতার বিরুদ্ধে লড়াই করার লক্ষ্যে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত   |   পরিকল্পিত ভাবে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ ও মিছিল   |   মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে তারেক জিয়া পরিষদের যোগদান   |   না’গঞ্জের ক্রীড়া সার্বিক উন্নয়ন ও আধুনিকায়ন সরকার কাজ করবে – মাহাবুব উল আলম    |   আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল   |   নৈরাজ্যের প্রতিবাদে হাজী কামাল উদ্দিন’র নেতৃত্বে বিশাল বিক্ষোভ মিছিল    |   মেগা প্রকল্পের আড়ালে বিপুল পরিমান অর্থ পাচার করা হয়েছে – জাকারিয়া সুমন   |   নাসিকে নারীদের আত্মকর্মসংস্থানে সরঞ্জাম, পুষ্টি সহায়তা, সেলাই মেশিন বিতরণ   |   শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৯তম শুভ আবির্ভাব দিবস উদযাপন   |   মহানগর ছাত্রশিবিরের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা   |   ভূমিদস্যু দখল বন্ধ করে দেওয়া রাস্তাটি খুলে দিলেন ইউএনও – শিবানী সরকার
 প্রচ্ছদ   মহানগর   ফতুল্লায় ছয়তলা ভবনে গ্যাস থেকে বিস্ফোরণে চারজন দগ্ধ সহ ৬ জন আহত
ফতুল্লায় ছয়তলা ভবনে গ্যাস থেকে বিস্ফোরণে চারজন দগ্ধ সহ ৬ জন আহত
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: রবিবার, ১৩ আগস্ট, ২০২৩

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি ছয়তলা ভবনের পাঁচ তলার একটি ফ্ল্যাটে গ্যাস সিলিন্ডার পাইপ লাইনের লিকেজ থেকে বিস্ফোরণের আগুনে চারজন দগ্ধ সহ ৬ জন আহত হয়েছে। শনিবার রাত সাড়ে ১২টায় কাশিপুর হোসাইনী নগর এলাকার মাসুদুর রহমান আসলামের ভবনে এঘটনা ঘটে। দগ্ধরা হল, হোসিয়ারি কারখানার মালিক সবুজ খন্দকার, শ্রমিক রানা মিয়া,তার স্ত্রী বিথি আক্তার ও তাদের এক শিশু।

এসময় আহত হয়েছে ফল ব্যবসায়ী আবু কালাম ও জাকির।প্রত্যক্ষদর্শী ও দগ্ধের স্বজনরা জানায়, রাত সাড়ে ১২ টায় পাঁচতলার একটি ফ্ল্যাট থেকে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ হয়। এসময় ওই ফ্ল্যাটের ভেতরে আগুন ছড়িয়ে পড়লে আশপাশের লোকজন গিয়ে দগ্ধ ও আহতদের উদ্ধার করে প্রথমে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যায়।

পরে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক দগ্ধদের শেখ হাসিনা জাতীয় বার্ণ এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠায়। আবু কালাম ও জাকিরকে ঢাকার পঙ্গু হাসপাতালে ভর্তি করে ৷ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক ফখরুদ্দিন জানান, বিস্ফোরণে ফ্ল্যাটের দেয়াল ভেঙ্গে নিচে পড়ে পাশের বাড়ির একটি আধাপাকা ঘরের চালা সহ ফ্ল্যাটে ক্ষতিগ্রস্ত হয়েছে।

আগুনে আসবাপত্র পুড়ে গেছে৷ কয়েকজন দগ্ধ হয়েছে তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ণ এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। ধারণা করা হচ্ছে,গ্যাসের পাইপ লাইনের লিকেজ থেকে আগুনে এ বিস্ফোরণ। তদন্তের পর বিস্তারিত বলা যাবে।#

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...