নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   মহানগর ছাত্রশিবিরের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা   |   ভূমিদস্যু দখল বন্ধ করে দেওয়া রাস্তাটি খুলে দিলেন ইউএনও – শিবানী সরকার   |   নিষিদ্ধ আ’লীগের অবৈধ মিছিলের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ   |   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতীয়তাবাদী মহিলা দল প্রতিষ্ঠা করেছিলেন – সাখাওয়াত   |   ভূমি দৎসুদের বিরুদ্ধে মামলা করে জীবন বাঁচাতে এলাকা ছাড়াল আমির হোসেন    |   সুইচ গিয়ারসহ ৩ ছিনতাইকারি আটক   |   চাষাড়ায় শুভ হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে রহস্য উদঘাটন গ্রেফতার ৩   |   বিরোধীদলীয় নেতার সঙ্গে বিকেএমইএ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক   |   সেবা দিবস ৩৭ তম মৃত্যুবার্ষিকীতে জাতীয় অধ্যাপক ইব্রাহিমকে শ্রদ্ধার সাথে স্নরণ    |   রামগোবিন্দ গাঁও সমাজে মাদকবিরোধী উঠান বৈঠক অনুষ্ঠিত   |   আইন নিজের হাতে তুলে নিবেন না – ওসি সাজেদুর রহমান   |   বিএনপির ৪৮ প্রতিষ্ঠাবার্ষিকী মহানগর বিএনপির আনন্দ র‍্যালিতে সেন্টুর যোগদান   |   বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে নারায়ণগঞ্জ মহানগর বিনপির বর্ণাঢ্য র‍্যালী   |   সোনারগাঁও জাদুঘর ক্ষতিগ্রস্তের হাত থেকে রক্ষা ও তদন্তের দাবিতে মানববন্ধন   |   বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী মহানগর বিএনপির প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত   |   প্রতারক চক্রের ফাঁদে আপন ভাইকে মামলায় ফাঁসালো অপর ভাই    |   সূর্য সৈনিক বীর মুক্তিযোদ্ধা জিয়াবুর হোসেন আর নেই   |   প্রয়াত সাংবাদিকদের স্মরণে বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের মিলাদ ও দোয়া   |   রূপগঞ্জে অটো রাইস মিলে ব্রয়লার বিস্ফোরণে ২ শ্রমিক দগ্ধ    |   কঠিন সময় পার হয়ে দায়িত্বে আসা সরকারকে টিকিয়ে রাখতে হবে – এমপি আবুল কালাম
 প্রচ্ছদ   মহানগর   মহানগর ছাত্রশিবিরের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
সংবর্ধনা / মহানগর ছাত্রশিবিরের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ মেধা সততা দেশপ্রেমে গড়ি ইনসাফের বাংলাদেশ’ এই স্লোগানকে সামনে রেখে নারায়ণগঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের এ+ সংবর্ধনা প্রদান করা হয়েছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) সকালে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে নারায়ণগঞ্জ মহানগর ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে এস.এস.সি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সম্মান জানাতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী ছাত্রশিবির কেন্দ্রীয় কমিটির সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, মন্ত্রী-এমপিরা যদি দেশের সরকারি হাসপাতালে চিকিৎসা নেয় তাহলেই এই দেশ উন্নত হবে বলে ধরে নেয়া যায়। শেখ হাসিনা আওয়ামী লীগের সভাপতি ছিলেন, তিনি তার পরিবার সহ সকল আত্মীয়-স্বজনদের বিদেশের পাসপোর্ট দিয়ে দিয়েছে। তারা কেউ দেশে থাকেনা কিন্তু দেশে রাজনীতি করে দেশের সম্পদ লুটপাট করে। দেশে ব্যাংকিং সেক্টর সহ নানা সেক্টর থেকে হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে, শুধুমাত্র ১৫ বছরে ২৩৪ বিলিয়ন ডলার পাচার করেছে তারা। মেগা প্রজেক্ট করে মেগা দূর্ণীতি করেছে। প্রতি বছর যে বাজেট দেয় সেই টাকা আসে কোথা থেকে সরকার কি মামার বাড়ি থেকে টাকা আনে না সেটা আপনার আমার পকেটের টাকা।

তিনি আরও বলেন, আমাদের দেশের রাজনীতিবিদরা দেশে রাজনীতি করে কিন্তু তাদের ছেলে-মেয়েরা এদেশে লেখাপড়া করে না। তারা বা তাদের সন্তানরা একটু কাশি দিলেই বিদেশে যায় চিকিৎসার জন্য।
বুয়েট থেকে পাস করার পরেও কেনো অনেক শিক্ষার্থী দেশে ফিরে আসে না। কেনো তারা এদেশের পরিচয় দিতে স্বাচ্ছন্দ্য বোধ করে না কারন আমাদের এই দেশ, এই জাতি তাদেরকে সেই সুবিধা দিতে পারবেনা। তাই বলে কি পড়ালেখা থেমে থাকবে, নিজের জীবনের সফলতা কি বন্ধ থাকবে। না, এজন্য নিজেদেরকে সেভাবে প্রস্তুত করতে হবে। পড়ালেখায় মনোযোগী হতে হবে, সুশিক্ষায় শিক্ষিত হয়ে নিজেকে গড়ে তুলতে হবে।

বক্তব্য শেষে অতিথিবৃন্দ কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা পুরষ্কার তুলে দেন।

এসময় আরও উপস্থিত ছিলেন, জামায়াতে ইসলামী মহানগরীর আমীর মাওলানা আব্দুল জব্বার, সহ-সাধারণ সম্পাদক জামাল হোসাইন, মহানগর ছাত্রশিবিরের সভাপতি অমিত হাসান সহ প্রমূখ। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...