নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   পুলিশের অভিযানে নিষিদ্ধ ঘোষিত যুবলীগ ও ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার   |   নারীর প্রতি সহিংসতা বন্ধে ও ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন করেছে “অধিকার”   |   বন্দরে ২টি অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান জরিমানা   |   নাসিকের চরম উদাসিনতায় বন্দর থানার মূল ফটকের সামনে ময়লার ভাগার   |   রাতের আঁধারে বসতঘর বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ   |   চাঞ্চল্যকর মাকসুদা হত্যা মামলার ন্যায় বিচার চেয়ে লিখিত অভিযোগ   |   কাশীপুর হাসেমবাগে তথ্য সংগ্রহ করতে গেলে পুলিশ কনস্টেবলকে ছুরিকাঘাতে হত্যা   |   বন্দর উপজেলায় নরমাল ডেলিভারি সংক্রান্ত স্বাস্থ্য উপকরণ বিতরণ    |   নারায়ণগঞ্জের সিনেপ্লেক্স ও সিনেস্কোপে চলছে দেশের ছবি ‘যাপিত জীবন’   |   ঐতিহ্যবাহি সাত দিনব্যাপি খাঁজা মঈনুদ্দিন চিশতী (রহ:) ওরশ মোবারকের প্রস্তুতি সভা    |   মোটরসাইকেল ও অটোরিক্সা মুখোমুখি সংঘর্ষে ৬ মাসের শিশু সাইফান নিহত   |   আ’লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের বিরুদ্ধে আইনজীবী ফোরামের বিক্ষোভ মিছিল   |   সব জল্পনা-কল্পনার অবসান এটাই ইসলামের সৌন্দর্য – আবুল কাউছার আশা   |   ৩৫ বছরের খরিদকৃত সম্পদ বাড়িঘর ভাঙচুর করে বেদখলের চেষ্টার অভিযোগ   |   জাতীয় সংহতি প্রতিষ্ঠার মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে – জেলা প্রশাসক   |   নতুন জিমখানায় মাদক কারবারির প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন   |   আমরা চাই আমাদের শ্রমিকরা যেন তাদের ন্যায্য অধিকার পায় – আজাদ   |   পৌরপিতা আলী আহাম্মদ চুনকার  চিশতি (রহঃ) ৪৩ তম পবিত্র ওরশ মোবারক    |   কেক কেটে আনন্দ মিছিল করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রতিষ্ঠাবার্ষিকী পালন   |   ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের কর্মী সংগ্রহ অনুষ্ঠিত
 প্রচ্ছদ   জেলার খবর   বন্দরে বিভিন্ন ওয়ারেন্টে ওরা ৭ জন গ্রেপ্তার
বন্দরে বিভিন্ন ওয়ারেন্টে ওরা ৭ জন গ্রেপ্তার
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: রবিবার, ১৩ আগস্ট, ২০২৩
বন্দর প্রতিবেদকঃ বন্দরে বিভিন্ন মামলার ওয়ারেন্টভূক্ত ৭ পলাতক আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের রোববার (১৩ আগস্ট) দুপুরে পৃথক ওয়ারেন্টে আদালতে প্রেরণ করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো বন্দর থানার নবীগঞ্জ কদম রসুল রোড এলাকার ইসমাঈল মিয়ার ছেলে চাঁদাবাজি মামলার ওয়ারেন্টভূক্ত আসামী সুমন (৪০),
দেউলী চৌরাপাড়া এলাকার মৃত নুরুল ইসলামের ছেলে সিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী শেখ সাদী (৫০) দড়ি-সোনাকান্দা এলাকার মাইনুদ্দিন মিয়ার ছেলে সিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী রোমান (৩২) হরিপুর এলাকার হাকিম আলী ছেলে জিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী মালেক (২৮) একই এলাকার সিরাজ মিয়ার ছেলে জিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী আমিনুল (৩৫),
ফরাজিকান্দা এলাকার মৃত সিরাজুল ইসলাম মিয়ার ছেলে মাদক মামলার ওয়ারেন্টভূক্ত আসামী হান্ডেড মামুন (৪৫) ও সোনাকান্দা নামাপাড়া এলাকার মৃত মতিউর রহমান মিয়ার ছেলে জিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী সজিব (২৮)।
এর আগে গত শনিবার (১২ আগষ্ট) রাতে বন্দর থানার বিভিন্ন এলাকায় ওয়ারেন্ট তামিল অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করেতে সক্ষম হয় পুলিশ।
থানা সূত্রে জানাগেছে, বন্দর থানার সেকেন্ড অফিসার এসআই সাইফুল আলম পাটোয়ারী ও একই থানার এসআই আব্দুল বারেক হাওলাদার, এসআই মফিজুল ইসলাম এবং এএসআই রিপনসহ সঙ্গীয় র্ফোস গত শনিবার রাতে বন্দর থানার উল্লেখিত এলাকায় পৃথক অভিযান চালিয়ে উল্লেখিত ওয়ারেন্টভূক্ত আসামীদের গ্রেপ্তার করতে সক্ষম হয়। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...