নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   রাজনীতি   হেফাজত ও বিএনপি জামায়াতের বিরুদ্ধে সোনারগাঁ আ’লীগের নিন্দা
হেফাজত ও বিএনপি জামায়াতের বিরুদ্ধে সোনারগাঁ আ’লীগের নিন্দা
  রাজনীতি || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: রবিবার, ১৩ আগস্ট, ২০২৩

সুমন মিয়া – সোনারগাঁ প্রতিনিধিঃ হেফাজত ও বিএনপি জামায়াতের বিরুদ্ধে লিখিতভাবে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগ।
সোনারগাঁ আওয়ামীলীগের এক নেতাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে অসম্মানিত করা ও দুই নেতাকে হত্যার হুমকির প্রতিবাদে রবিবার বিকেলে সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ প্রতিবাদ জানানো হয়।

প্রতিবাদ লিপিতে জানানো হয়েছে কিছুদিন যাবত সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম এর বিরুদ্ধে বিএনপি জামায়াত ও একটি কুচক্রি মহল সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিমূলক একটি অডিও ভাইরাল করে তাকে সামাজিকভাবে অসম্মানিত করছে এছাড়া এ ঘটনায় সাংগঠনেরও ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে। এ জন্য এ ষড়যন্ত্রমূলক কাজের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন উপজেলা আওয়ামীলীগ।


এছাড়া গত শুক্রবার নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত নারায়ণগঞ্জ মহানগর হেফাজতে ইসলামের সমাবেশে বক্তারা তাদের বক্তব্যে সোনারগাঁ আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক ও উপজেলা যুবলীগ সভাপতি রফিকুল ইসলাম নান্নু ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সোহাগ রনিকে প্রকাশ্যে হত্যার হুমকি দেয়।

হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মামুনুল হকের মুক্তির দাবিতে এ সমাবেশ অনুষ্ঠিত হয়েছিল। হেফাজতে ইসলামের নেতারা প্রকাশ্যে দুই আওয়ামীলীগ নেতাকে হত্যার হুমকি দেয়ায় সোনারগাঁ আওয়ামীলীগ এর তীব্র নিন্দা জানিয়ে দায়ীদের আইনের আওতায় এনে বিচার দাবি করেছেন। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...