নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   পুলিশের অভিযানে নিষিদ্ধ ঘোষিত যুবলীগ ও ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার   |   নারীর প্রতি সহিংসতা বন্ধে ও ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন করেছে “অধিকার”   |   বন্দরে ২টি অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান জরিমানা   |   নাসিকের চরম উদাসিনতায় বন্দর থানার মূল ফটকের সামনে ময়লার ভাগার   |   রাতের আঁধারে বসতঘর বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ   |   চাঞ্চল্যকর মাকসুদা হত্যা মামলার ন্যায় বিচার চেয়ে লিখিত অভিযোগ   |   কাশীপুর হাসেমবাগে তথ্য সংগ্রহ করতে গেলে পুলিশ কনস্টেবলকে ছুরিকাঘাতে হত্যা   |   বন্দর উপজেলায় নরমাল ডেলিভারি সংক্রান্ত স্বাস্থ্য উপকরণ বিতরণ    |   নারায়ণগঞ্জের সিনেপ্লেক্স ও সিনেস্কোপে চলছে দেশের ছবি ‘যাপিত জীবন’   |   ঐতিহ্যবাহি সাত দিনব্যাপি খাঁজা মঈনুদ্দিন চিশতী (রহ:) ওরশ মোবারকের প্রস্তুতি সভা    |   মোটরসাইকেল ও অটোরিক্সা মুখোমুখি সংঘর্ষে ৬ মাসের শিশু সাইফান নিহত   |   আ’লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের বিরুদ্ধে আইনজীবী ফোরামের বিক্ষোভ মিছিল   |   সব জল্পনা-কল্পনার অবসান এটাই ইসলামের সৌন্দর্য – আবুল কাউছার আশা   |   ৩৫ বছরের খরিদকৃত সম্পদ বাড়িঘর ভাঙচুর করে বেদখলের চেষ্টার অভিযোগ   |   জাতীয় সংহতি প্রতিষ্ঠার মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে – জেলা প্রশাসক   |   নতুন জিমখানায় মাদক কারবারির প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন   |   আমরা চাই আমাদের শ্রমিকরা যেন তাদের ন্যায্য অধিকার পায় – আজাদ   |   পৌরপিতা আলী আহাম্মদ চুনকার  চিশতি (রহঃ) ৪৩ তম পবিত্র ওরশ মোবারক    |   কেক কেটে আনন্দ মিছিল করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রতিষ্ঠাবার্ষিকী পালন   |   ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের কর্মী সংগ্রহ অনুষ্ঠিত
 প্রচ্ছদ   রাজনীতি   ইনসাফভিত্তিক সমাজ গঠন, সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত এলাকায় গড়বো – সিরাজুল মামুন
সাংবাদিক সম্মেলন / ইনসাফভিত্তিক সমাজ গঠন, সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত এলাকায় গড়বো – সিরাজুল মামুন
  রাজনীতি || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৫ আসনে খেলাফত মজলিস মনোনীত ও ১০ দলীয় ঐক্য সমর্থিত প্রার্থী এবিএম সিরাজুল মামুন এক সংবাদ সম্মেলনে ঐক্যবদ্ধভাবে নির্বাচন করার ঘোষণা দেন।

আজ মঙ্গলবার দুপুরের প্রেস ক্লাবের তৃতীয় তলা একটি রেস্টুরেন্টে এই সংবাদ সম্মেলন করেন।

তিনি বলেন, জুলাই বিপ্লবের চেতনা সমুন্নত রাখতে এবং ফ্যাসিবাদবিরোধী ঐক্য সুসংহত করতে অন্য দলগুলোর প্রার্থীরা তাদের মনোনয়ন প্রত্যাহার করে আমাকে সমর্থন দিয়েছেন, যা একটি বিরল রাজনৈতিক ত্যাগের দৃষ্টান্ত। তিনি এই ত্যাগের জন্য সংশ্লিষ্ট সকল প্রার্থীর প্রতি কৃতজ্ঞতা জানান।

তিনি আরও বলেন, নির্বাচিত হলে তিনি ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ গঠন, সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত এলাকায় কাজ করবেন। আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ নির্বাচনে জনগণের ভোটে বিজয়ী হয়ে শিক্ষাবান্ধব ও মানবিক নারায়ণগঞ্জ গড়ে তোলার অঙ্গীকার করেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- জামায়াতের ইসলামীর প্রার্থী মুঈনুদ্দীন আহমদ, বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী ও মহানগর সাধারণ সম্পাদক আল-আমীন রাকিব, এনসিপির কেন্দ্রীয় সংগঠক শওকত আলী, খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় যুগ্মমহাসচিব ও জেলা আমীর আতিকুর রহমান নান্নু মুন্সি, খেলাফত মজলিস মনোনীত ১০ দলের সমর্থিত নেতৃবৃন্দ । #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...