নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   জেলার খবর   গোদনাইলে হলি উইলস স্কুলে জাতীয় শোক দিবসে আলোচনা  
গোদনাইলে হলি উইলস স্কুলে জাতীয় শোক দিবসে আলোচনা  
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: সোমবার, ১৪ আগস্ট, ২০২৩
নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ গোদনাইলের জনপ্রিয় শিক্ষা প্রতিষ্ঠান হলি উইলস স্কুলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎ বার্ষিকী জাতীয় শোক দিবস উপলক্ষে গতকাল সোমবার  এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা স্থানীয় আওয়ামী লীগ নেতা মো. শাহ আলম।
বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা এহসান কবীর রমজান ও বীর মুক্তিযোদ্ধা মজিবুর রহমান সাউদ। অনুষ্ঠানে স্কুলের প্রধান শিক্ষক মাহমুদা শামীমের সভাপতিত্বে শিক্ষক, ছাত্রছাত্রী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা মো. শাহ আলম বলেন, ছাত্রছাত্রীদের দেশের সুযোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হলে তাদের অবশ্যই বঙ্গবন্ধুর জীবন ও স্বাধীণতার জন্য তার দীর্ঘ সংগ্রামের ইতিহাস সম্পর্কে জানাতে হবে।
তিনি বলেন, বঙ্গবন্ধুকে না জানলে বাংলাদেশের স্বাধীণতাকে জানা হবেনা। আর স্বাধীনতার ইতিহাস না জানলে বঙ্গবন্ধুকে জানা হবে না । বীর মুক্তিযোদ্ধা এহসান কবীর রমজান বলেন, বঙ্গবন্ধুকে যারা হত্যা করেছে তারা চায়নি বাংলাদেশ স্বাধীন থাকুক। তারা বাংলাদেশকে আবার পাকিস্তানে রুপান্তর করতে চেয়েছিল।
জাতির সেই শত্রæদের সম্পর্কে আজকের তরুণ প্রজন্মকে জানাতে হবে। তবেই তারা দেশপ্রেমিক নাগরিক হয়ে উঠতে পারবেন। মুজিবুর রহমান সাউদ বলেন, বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশের মানুষ কখনোই স্বাধীনতা অর্জন করতে পারতোনা। আমাদের আজীবন পাকিস্তানের গোলামী করে বেচে থাকতে হতো।  এ কারণে বঙ্গবন্ধুকে আমাদের বেশী বেশী ভালবাসতে হবে। বাঙালি জাতি বঙ্গবন্ধুর কাছে ঋনী। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...