নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   জেলার খবর   আড়াইহাজার দেয়াল ধসে দুর্ঘটনায় ঠাকুর চাঁদ নামে বৃদ্ধের মৃত্যু
দুর্ঘটনা / আড়াইহাজার দেয়াল ধসে দুর্ঘটনায় ঠাকুর চাঁদ নামে বৃদ্ধের মৃত্যু
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বুধবার, ১৬ আগস্ট, ২০২৩

আড়াইহাজার প্রতিবেদকঃ  নারায়ণগঞ্জের আড়াইহাজারে দেয়াল ধসে ঠাকুর চাঁদ ঘোষ (৬৪) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। নিহত ঠাকুর চাঁদের বাড়ি যশোর জেলায় বলে জানা যায় তিনি বর্তমানে উপজেলার কালাপাহাড়ীয়া ইউনিয়নের রাধানগর এলাকায় বসবাস করেন। ঘটনাটি ঘটেছে বুধবার সকাল ৮ ঘটিকায় উপজেলার বিশনন্দি ইউনিয়নের চৈতনকান্দা নয়াপাড়া এলাকায়।

এলাকাবাসী জানায় নিহত ঠাকুর চাঁদ দীর্ঘদিন যাবত ওই এলাকায় গ্রামে গ্রামে ঘুরে গরুর চিকিৎসা করেন। বুধবার সকালে মানিকপুর – উচিত পুরা সড়ক দিয়ে যাওয়ার পথে চৈতনকান্দা উত্তরপাড়া এলাকায় পৌঁছলে ইসমাইলের ছেলে সাহেব মিয়ার বাড়ির দেয়াল ধসে চাপা পড়ে ঘটনাস্থলে ঠাকুর চাঁদ নিহত হন।

বাড়ির মালিক সাহেব মিয়া জানান আমার বাড়ির পাশ দিয়ে মানিকপুর বাজার হইতে উচিতপুরা পর্যন্ত রাস্তার সংস্কার কাজ চালাচ্ছে তমা কনস্ট্রাকশন নামে একটি প্রতিষ্ঠান। গত ১০ দিন পূর্বে ওই প্রতিষ্ঠানের ভেকু দিয়ে আমার দেয়াল ঘেঁষে এক ফুট পর্যন্ত গভীর করে গর্ত করে মাটি তুলে নেয়। আমি ওই প্রতিষ্ঠানের দায়িত্বপ্রাপ্ত লোকজনদের বলেছি আমার দেয়াল ধসে পড়ে যেতে পারে আপনারা দ্রুত কাজ করে জায়গাটি ভরাট করে দেন।

কিন্তু তারা আমার কোন কথার কর্ণপাত করেননি। তাদের অবহেলার কারণে বুধবার সকালে আমার দেয়ালটি ধসে পড়ে একটি দুর্ঘটনা ঘটে গেছে।এ ব্যাপারে আড়াইহাজার থানার ওসি ইমদাদুল ইসলাম তৈয়ব জানান এ রিপোর্ট লেখা পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।তবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে লাশটি উদ্ধার করে পোস্টমর্টেম এর প্রক্রিয়া চলছে।#

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...