নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   কাশীপুর হাসেমবাগে তথ্য সংগ্রহ করতে গেলে পুলিশ কনস্টেবলকে ছুরিকাঘাতে হত্যা   |   বন্দর উপজেলায় নরমাল ডেলিভারি সংক্রান্ত স্বাস্থ্য উপকরণ বিতরণ    |   নারায়ণগঞ্জের সিনেপ্লেক্স ও সিনেস্কোপে চলছে দেশের ছবি ‘যাপিত জীবন’   |   ঐতিহ্যবাহি সাত দিনব্যাপি খাঁজা মঈনুদ্দিন চিশতী (রহ:) ওরশ মোবারকের প্রস্তুতি সভা    |   মোটরসাইকেল ও অটোরিক্সা মুখোমুখি সংঘর্ষে ৬ মাসের শিশু সাইফান নিহত   |   আ’লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের বিরুদ্ধে আইনজীবী ফোরামের বিক্ষোভ মিছিল   |   সব জল্পনা-কল্পনার অবসান এটাই ইসলামের সৌন্দর্য – আবুল কাউছার আশা   |   ৩৫ বছরের খরিদকৃত সম্পদ বাড়িঘর ভাঙচুর করে বেদখলের চেষ্টার অভিযোগ   |   জাতীয় সংহতি প্রতিষ্ঠার মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে – জেলা প্রশাসক   |   নতুন জিমখানায় মাদক কারবারির প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন   |   আমরা চাই আমাদের শ্রমিকরা যেন তাদের ন্যায্য অধিকার পায় – আজাদ   |   পৌরপিতা আলী আহাম্মদ চুনকার  চিশতি (রহঃ) ৪৩ তম পবিত্র ওরশ মোবারক    |   কেক কেটে আনন্দ মিছিল করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রতিষ্ঠাবার্ষিকী পালন   |   ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের কর্মী সংগ্রহ অনুষ্ঠিত   |   গবাদিপশুর ঘাস রোপন করে দিনমজুরের জমি দখলের চেষ্টা   |   জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে দোয়া মাহফিল   |   তোলারাম কলেজের শিক্ষার্থীদের পুনর্মিলনী নিয়ে গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিয়   |   জাতীয় নিরাপদ সড়ক দিবসে নারায়ণগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি  আলোচনা সভা   |   যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জেলা যুবদলের আনন্দ র‍্যালী ও সমাবেশ   |   যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মহানগর যুবদলের র‍্যালী সমাবেশ
 প্রচ্ছদ   মহানগর   ফুটবল খেলতে গিয়ে ৪ দিন ধরে কিশোর সায়মন নিখোঁজ
ফুটবল খেলতে গিয়ে ৪ দিন ধরে কিশোর সায়মন নিখোঁজ
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৭ আগস্ট, ২০২৩
বন্দর প্রতিবেদকঃ  বন্দরে ফুটবল খেলতে গিয়ে  সায়মন (১১) নামে এক কিশোর গত ৪ দিন ধরে নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। এ ব্যাপারে নিখোঁজের মা সালমা বেগম বাদী হয়ে নিখোঁজ ঘটনার  ২ দিন পর গত মঙ্গলবার (১৫ আগস্ট) বন্দর থানায় একটি নিখোঁজ জিডি এন্ট্রি করেছেন। যার জিডি নং-৭৭০ তাং- ১৫-৮-২৩ইং।
নিখোঁজ কিশোর সায়মন বন্দর বাবুপাড়া এলাকার আব্দুল আহাদ মিয়ার ছেলে। এর আগে গত রোববার (১৩ আগস্ট) দুপুর ১টায় বন্দর বাবুপাড়া এলাকা থেকে বন্দর ফাঁড়ি যাওয়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হয়ে ওই কিশোর নিখোঁজ হয়। এ ব্যাপারে নিখোঁজ কিশোরে মা গনমাধ্যমকে জানায়, আমার ছেলে সায়মন র্দীঘ দিন ধরে ঢাকা বাসাব পশ্চিম নন্দীপাড়া এলাকায় আমার বোনের বাড়িতে বসবাস করে আসছে।
গত ২০ দিন পূর্বে আমার ছেলে সায়মান তার ফুপু বাড়ি থেকে আমাদের কাছে আসে। প্রতিদিনের ন্যায় গত রোববার (১৩ আগস্ট) দুপুর ১টায় আমার ছেলে সয়মন বন্দর বাবুপাড়া থেকে বন্দর পুলিশ ফাঁড়ি সামনে ফুটবল খেলতে এসে নিখোঁজ হয়।
অনেক স্থানে খোঁজাখুজি করে আমার ছেলের কোন হদিস না পেয়ে এ ব্যাপারে আমি বন্দর থানায় নিখোঁজ জিডি এন্ট্রি করি। জিডি পেয়ে বন্দর ফাঁড়ি পুলিশ নিখোঁজ কিশোরকে খুঁজে পাওয়ার জন্য উদ্ধার অভিযান অব্যহত রেখেছে। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...