নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   পুলিশের অভিযানে নিষিদ্ধ ঘোষিত যুবলীগ ও ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার   |   নারীর প্রতি সহিংসতা বন্ধে ও ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন করেছে “অধিকার”   |   বন্দরে ২টি অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান জরিমানা   |   নাসিকের চরম উদাসিনতায় বন্দর থানার মূল ফটকের সামনে ময়লার ভাগার   |   রাতের আঁধারে বসতঘর বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ   |   চাঞ্চল্যকর মাকসুদা হত্যা মামলার ন্যায় বিচার চেয়ে লিখিত অভিযোগ   |   কাশীপুর হাসেমবাগে তথ্য সংগ্রহ করতে গেলে পুলিশ কনস্টেবলকে ছুরিকাঘাতে হত্যা   |   বন্দর উপজেলায় নরমাল ডেলিভারি সংক্রান্ত স্বাস্থ্য উপকরণ বিতরণ    |   নারায়ণগঞ্জের সিনেপ্লেক্স ও সিনেস্কোপে চলছে দেশের ছবি ‘যাপিত জীবন’   |   ঐতিহ্যবাহি সাত দিনব্যাপি খাঁজা মঈনুদ্দিন চিশতী (রহ:) ওরশ মোবারকের প্রস্তুতি সভা    |   মোটরসাইকেল ও অটোরিক্সা মুখোমুখি সংঘর্ষে ৬ মাসের শিশু সাইফান নিহত   |   আ’লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের বিরুদ্ধে আইনজীবী ফোরামের বিক্ষোভ মিছিল   |   সব জল্পনা-কল্পনার অবসান এটাই ইসলামের সৌন্দর্য – আবুল কাউছার আশা   |   ৩৫ বছরের খরিদকৃত সম্পদ বাড়িঘর ভাঙচুর করে বেদখলের চেষ্টার অভিযোগ   |   জাতীয় সংহতি প্রতিষ্ঠার মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে – জেলা প্রশাসক   |   নতুন জিমখানায় মাদক কারবারির প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন   |   আমরা চাই আমাদের শ্রমিকরা যেন তাদের ন্যায্য অধিকার পায় – আজাদ   |   পৌরপিতা আলী আহাম্মদ চুনকার  চিশতি (রহঃ) ৪৩ তম পবিত্র ওরশ মোবারক    |   কেক কেটে আনন্দ মিছিল করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রতিষ্ঠাবার্ষিকী পালন   |   ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের কর্মী সংগ্রহ অনুষ্ঠিত
 প্রচ্ছদ   জেলার খবর   অটো চালক মাসুদ হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন
মানববন্ধন / অটো চালক মাসুদ হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৭ আগস্ট, ২০২৩
বন্দর প্রতিবেদকঃ বন্দরে পাতাকাটা এলাকার অটো চালক মাসুদ হত্যার প্রতিবাদে হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। বুধবার (১৬ আগস্ট) সকাল সাড়ে ১০টায় বন্দর থানার লক্ষণখোলা মাদ্রাসা স্ট্যান্ডে এ মানববন্ধন পালন করা হয়।
মুছাপুর ২নং ওয়ার্ড মেম্বার আ: মোতালেবের নেতৃত্বে মানববন্ধনে নিহতের পিতা শফিউল্লাহ ছেলে হত্যার বিচার দাবি করে বলেন, আমার ছেলেটা ছিল একজন রেমিটেন্স যুদ্ধা। সে দীর্ঘ দিন বিদেশে চাকুরী করে দেশে টাকা পাঠিয়ে এদেশের ইন্নয়নে অবদান রেখেছে। আমার সেই ছেলে দেশে এসে নিজের অটো চালিয়ে জীবনযাপন করতো তার স্ত্রী অন্তসত্ত¡া তার আগত সন্তান দুনিয়ার আলো দেখার আগেই ঘাতকরা তার পিতাকে ছিনিয়ে নিল।
আমরা এ হত্যাকান্ডের কঠোর শান্তি দাবি করছি। মানববন্ধনে বক্তব্য রাখেন, মোতালেব মেম্বার, আমির হোসেন, রাজা মিয়া, ওসমান, সোহেল, কবির, আক্তার, মুছা, ফয়সাল, সাবেক মেম্বার জাহাঙ্গীর আলম, মুকুল, শাহআলমসহ এলাকার শতশত লোক মানববন্ধনে অংশ গ্রহণ করেন।
উল্লেখ্য,গত ১০ আগষ্ট তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ঘাতক মামুন, সুমন ও সুমনের ছেলে আ: রহমান অটো চালক মাসুদকে কাঠের ডাসা(লাঠি) দিয়ে মাথায় আঘাত করে। সে ২দিন চিকিৎসাধীন অবস্থায় গত শনিবার রাতে মারা যায়। গত রোববার এ ঘটনায় মামলা হলেও পুলিশ এ পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...