নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   জেলার খবর   বেড়াতে নিয়ে যুবতীকে গণর্ধষণে অভিযুক্ত ২ ধর্ষক গ্রেপ্তার
ঘৃন্য অপরাধ / বেড়াতে নিয়ে যুবতীকে গণর্ধষণে অভিযুক্ত ২ ধর্ষক গ্রেপ্তার
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৭ আগস্ট, ২০২৩
রূপগঞ্জ প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জে মোবাইল ফোনে পরিচয় ও প্রেমের সূত্র ধরে যুবতীকে(২৩) বেড়ানোর কথা বলে ডেকে এনে গণধর্ষন করে কথিত প্রেমিক ও তার আরও দুই বন্ধু। গত মঙ্গলবার রাতে উপজেলার গোলাকান্দাইল এলাকায় এই ঘটনা ঘটে। এ ঘটনায় ওই যুবতীর দায়ের করা মামলায় বৃহস্পতিবার সকালে পুলিশ অভিযুক্ত প্রেমিক রিমন হাওলাদার(২৩) ও তার আরেক বন্ধু আসিফকে (২৪) গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারকৃত, রিমন হাওলাদার বরিশালে আগৈলঝাড়া থানাধীন মোহনকাঠি গ্রামের আলাউদ্দিন হাওলাদারে ছেলে ও আসিফ যশোরের মনিরামপুর থানাধীন খানপুর শেখপাড়া গ্রামের তরিকুলের ছেলে। তারা উভয় রূপগঞ্জের আমলাবো এলাকার রিপন হাওলাদারের বাড়ীর ভাড়াটিয়া।
রূপগঞ্জ থানা ওসি/তদন্ত আতাউর রহমান জানায়, দির্ঘদিন যাবত গোলাকান্দাইল ইউনিয়নের আমলাবো এলাকার রিপন হাওলাদারের ভাগিনা রিমন হাওলাদারের সাথে মীরপুরের পল্লবী এলাকার এক যুবতীর সাথে মোবাইল ফোনের মাধ্যমে প্রেমের সম্পর্ক গড়ে উঠে।
পরে গত ১৫ আগষ্ট রিমন ওই যুবতীকে বেড়ানোর প্রস্তাব দেয়। এতে সে রাজি হলে তাকে পল্লবী থেকে প্রথমে কুড়িল নিয়ে আসে। সেখান পূর্ব থেকে অপেক্ষমান রিমনের বন্ধু আসিফ এবং শামীম তাকে একটি প্রাইভেটকারে তুলে উপজেলার গোলাকান্দাইল এলাকায়  লাক মিয়া চেয়ারম্যানের পরিত্যক্ত বাড়িতে এনে জোরপূর্বক গণধর্ষণ করেন।
পরে রাতেই তারা তাকে রাজধানীর খিলক্ষেত এলাকায় রেল লাইনের পাশে ফেলে রেখে আসে।  এঘটনায়  বুধবার রাতে রূপগঞ্জ থানায় এসে ওই যুবতী ধর্ষনের অভিযোগ এনে  মামলা দায়ের করেন।  মামলার ভিত্তিতে বৃহস্পতিবার সকালে উপজেলার আমলাবো এলাকায় পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত রিমন হালওলাদার ও সহযোগী আসিফকে গ্রেপ্তার করে। পরে দুপুরে গ্রেপ্তারকৃতদের নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...