নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   জেলার খবর   জমি সংক্রান্ত বিরোধের জেরে বৃদ্ধকে কুপিয়ে জখম, বাড়ি ঘর ভাংচুর 
সন্ত্রাসী হামলা / জমি সংক্রান্ত বিরোধের জেরে বৃদ্ধকে কুপিয়ে জখম, বাড়ি ঘর ভাংচুর 
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: মঙ্গলবার, ২২ আগস্ট, ২০২৩
সোনারগাঁ প্রতিবেদকঃ জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের অর্তকিত হামলায় ফজলুল হক নামের (৬৫) এক বৃদ্ধকে কুপিয়ে ও পিটিয়ে মারাত্মকভাবে আহত করার অভিযোগ পাওয়া গেছে। আশপাশের লোকজন আহত ফজলুল হককে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন। ঘটনাটি ঘটেছে বারদী ইউনিয়নের চেঙ্গাকান্দি গ্রামে গত রবিবারে। এ ব্যাপারে আহতের চাচাত ভাই নাসির উদ্দিন ভূইয়া বাদি হয়ে সোনারগাঁ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
জানা গেছে, জমি সংক্রান্ত পূর্ব শত্রুতার জের ধরে চেঙ্গাকান্দি গ্রামের মৃত হেলাল উদ্দিনের ছেলে মোঃ তোফাজ্জল,
মোঃ জাহাঙ্গীরের নেতৃত্বে মৃত সিরাজ উদ্দিন সেরুর ছেলে মোঃ মজিবর, নজরুল, জহুরুল, হানিফার ছেলে এনামুল, খালেকের ছেলে  রফিকুল ইসলাম, কালাইয়ের ছেলে তারা মিয়া, নজরুলের ছেলে কাউসারসহ অজ্ঞাত আরো ৮/১০ মিলে ধারারো রামদা, দা, লোহার রড, চাপাতি, লাঠিসোটা নিয়ে একই গ্রামের বৃদ্ধ ফজলুল হককে নিজ বাড়ির রাস্তার সামনে একা পেয়ে অর্তকিত হামলা চালিয়ে কুপিয়ে ও পিটিয়ে মারাত্বক ভাবে আহত করে। তার আত্মচিৎকারে তার স্ত্রী মোসাঃ হাওয়া বেগম ছুটে আসলে তাকে পিটিয়ে ও টানা হেচরা করে শ্লীলতাহানি করে তার পরনের কাপড় ছিলে ফেলে।
তার গলায় থাকা এক ভরি ওজনের একটি সোনার চেইন ছিনিয়ে নিয়ে যায়।
আহত ফজলুল হকের পকেট থেকে নগদ সাড়ে পাঁচ টাকা নিয়ে যায়। বাদি নাসির উদ্দিন জানান, এবং আমাদের বাড়ি ঘর ভাংচুর করে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি সাধন করে। এলাকাবাসী এগিয়ে আসলে তারা সময় মত পেয়ে হত্যা ও গুম করার হুমকি দিয়ে চলে যায়।
এব্যাপারে বাদি নাসির উদ্দিন জানান, আমার ক্রয় করা সম্পতি আমরা দখলে গেলে তারা আমাদের বারধর করে এবং আমার বৃদ্ধ চাচাত ভাই ফজলুল হককে একা পেয়ে কুপিয়ে ও টিপিয়ে আহত করে। এবং বাড়ি ঘরে হামলা চালিয়ে প্রায় ১০লাখ টাকার ক্ষতি সাধন করে।
এ ব্যাপারে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম জানান, মারামারির ঘটনায় একটি অভিযোগ গ্রহন করা হয়েছে। তদন্ত করে আইনী ব্যাবস্থা গ্রহন করা হবে। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...