নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   পুলিশের অভিযানে নিষিদ্ধ ঘোষিত যুবলীগ ও ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার   |   নারীর প্রতি সহিংসতা বন্ধে ও ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন করেছে “অধিকার”   |   বন্দরে ২টি অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান জরিমানা   |   নাসিকের চরম উদাসিনতায় বন্দর থানার মূল ফটকের সামনে ময়লার ভাগার   |   রাতের আঁধারে বসতঘর বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ   |   চাঞ্চল্যকর মাকসুদা হত্যা মামলার ন্যায় বিচার চেয়ে লিখিত অভিযোগ   |   কাশীপুর হাসেমবাগে তথ্য সংগ্রহ করতে গেলে পুলিশ কনস্টেবলকে ছুরিকাঘাতে হত্যা   |   বন্দর উপজেলায় নরমাল ডেলিভারি সংক্রান্ত স্বাস্থ্য উপকরণ বিতরণ    |   নারায়ণগঞ্জের সিনেপ্লেক্স ও সিনেস্কোপে চলছে দেশের ছবি ‘যাপিত জীবন’   |   ঐতিহ্যবাহি সাত দিনব্যাপি খাঁজা মঈনুদ্দিন চিশতী (রহ:) ওরশ মোবারকের প্রস্তুতি সভা    |   মোটরসাইকেল ও অটোরিক্সা মুখোমুখি সংঘর্ষে ৬ মাসের শিশু সাইফান নিহত   |   আ’লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের বিরুদ্ধে আইনজীবী ফোরামের বিক্ষোভ মিছিল   |   সব জল্পনা-কল্পনার অবসান এটাই ইসলামের সৌন্দর্য – আবুল কাউছার আশা   |   ৩৫ বছরের খরিদকৃত সম্পদ বাড়িঘর ভাঙচুর করে বেদখলের চেষ্টার অভিযোগ   |   জাতীয় সংহতি প্রতিষ্ঠার মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে – জেলা প্রশাসক   |   নতুন জিমখানায় মাদক কারবারির প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন   |   আমরা চাই আমাদের শ্রমিকরা যেন তাদের ন্যায্য অধিকার পায় – আজাদ   |   পৌরপিতা আলী আহাম্মদ চুনকার  চিশতি (রহঃ) ৪৩ তম পবিত্র ওরশ মোবারক    |   কেক কেটে আনন্দ মিছিল করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রতিষ্ঠাবার্ষিকী পালন   |   ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের কর্মী সংগ্রহ অনুষ্ঠিত
 প্রচ্ছদ   জেলার খবর   পূর্বাচলে নর্দান ইউনিভার্সিটি শিক্ষকের মরদেহ উদ্ধার | মৃত্যু নিয়ে রহস্য
হত্যাকান্ড / পূর্বাচলে নর্দান ইউনিভার্সিটি শিক্ষকের মরদেহ উদ্ধার | মৃত্যু নিয়ে রহস্য
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বুধবার, ২৩ আগস্ট, ২০২৩

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচল এলাকায় থেকে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান নর্দান ইউনিভার্সিটির শিক্ষক আবদুল্যাহ আল মামুনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সকালে উপজেলার পূর্বাচল ২০ নম্বর সেক্টরের সড়কের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। সে ফেনীর গজারিয়া গ্রামের আবুল কালামের ছেলে ও রাজধানীর দক্ষিনখান কাউলা বাজার এলাকায় পরিবার নিয়ে বসবাস করেন।

নিহতের স্বজন মনির হোসেন জানান, মঙ্গলবার সকালে ইউনিভার্সিটি হয়ে উত্তরার একটি হাসপাতালে যাওয়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হন তিনি। বেলা ১২টার দিকে তার সাথে সব শেষ কথা হয়। তারপর থেকে মোবাইল বন্ধ পাওয়া যায়। রাতে বাড়িতে ফিরে না আসায় অনেক খুঁজাখুঁজি করে না পেয়ে দক্ষিণখান থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। সকালে পুলিশ পূর্বাচল থেকে মামুনের লাশ উদ্ধার করে পরিবারকে খবরদেয়।


নিহতের পরিবারের বরাত দিয়ে রূপগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আতাউর রহমান জানান, নিহতের শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি৷ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্টের পর বিস্তারিত বলা যাবে। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...