নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   আইন-অপরাধ   ইউনিভার্সিটি শিক্ষক নিহতে হত্যা মামলা | হত্যায় জড়িত কারা ? পুলিশের তদন্ত শুরু  
হত্যার রহস্য উন্মোচনে তদন্ত / ইউনিভার্সিটি শিক্ষক নিহতে হত্যা মামলা | হত্যায় জড়িত কারা ? পুলিশের তদন্ত শুরু  
  আইন-অপরাধ || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ আগস্ট, ২০২৩
হাসান উল রাকিব – নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ রূপগঞ্জের পূর্বাচলে নর্দান ইউনিভার্সিটির শিক্ষক আবদুল্যাহ আল মামুনের মরদেহ উদ্ধারের ঘটনায় নিহতের পিতা বাদি হয়ে রূপগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে। এ হত্যা মামলার রহস্য উন্মোচন করতে পুলিশ তদন্তের কাজ শুরু করেছে।  এর আগে গত বুধবার বিকেলে নারায়ণগঞ্জ জেনারেল ভিক্টোরিয়া হাসপাতালে নিহতের ময়না তদন্ত শেষে পরিবারের কাছে তার মরদেহ হস্তান্তর করা হয়।
বুধবার রাতেই নিহত শিক্ষক আবদুল্যাহ আল মামুনের পিতা আবুল কালাম পাটোয়ারী বাদি হয়ে রূপগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে।
এ বিষয়ে এ হত্যা মামলার তদন্ত কর্মকর্তা রূপগঞ্জ থানার এস আই শায়েখ মাহামুদ রিয়াদ জানিয়েছেন, নিহত শিক্ষকের পিতার হত্যা মামলা পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত কাজ শুরু করেছে। পুলিশ অনেকগুলো ক্লু সামনে রেখে তদন্ত কাজ করছে। সে দক্ষিনখান কাউলা বাজার এলাকায় নিজ বাড়ি থেকে মঙ্গলবার সকালে বের হয়ে প্রথমে ইউনিভার্সিটি পরে উত্তরার একটি হাসপাতালে যাওয়ার কথা ছিলে। বেলা ১২টার দিকে তার সাথে সব শেষ কথা হয় পরিবারের। এর পর থেকে তার মেবাইল ফোন বন্ধ পাওয়া যায়। পর দিন সকালে পূর্বাচল ২০ নম্বর সেক্টরের সড়কের পাশ থেকে তা মরদেহটি উদ্ধার করা হয়। উত্তরা হাপাতালে না গিয়ে পূর্বাচলে কেন তার মরদেহ ? তাকে কেউ হত্যা করে এখানে মরদেহ ফেলেছে কিনা।  বা কেন তাকে হত্যা করা হবে। বা পূর্বাচলেই বা কেন মরদেহ পাওয়া যাবে। যদি হত্যাকান্ত হয় কারা এ হত্যার সাথে জড়িত সব দিক লক্ষ্য রেখেই পুলিশ মৃত্যুর রহস্য উন্মোচনে তদন্ত চলছে। এ মামলায় এখনো কাউকে গ্রেফতার করা হয়নি তবে তদন্তের জন্য কয়েকজনকে জিজ্ঞাবাদ করা হয়েছে। পুলিশ অচিরেই এ মৃত্যুর রহস্য উন্মেচন করবে।
উল্লেখ্য, মঙ্গলবার সকালে নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচল এলাকায় থেকে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান নর্দান ইউনিভার্সিটির শিক্ষক আবদুল্যাহ আল মামুনের মরদেহ উদ্ধার করে পুলিশ। সকালে উপজেলার পূর্বাচল ২০ নম্বর সেক্টরের সড়কের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। সে ফেনীর গজারিয়া গ্রামের আবুল কালামের ছেলে ও রাজধানীর দক্ষিনখান কাউলা বাজার এলাকায় পরিবার নিয়ে বসবাস করেন।
নিহতের স্বজন মনির হোসেন জানান, মঙ্গলবার সকালে ইউনিভার্সিটি হয়ে উত্তরার একটি হাসপাতালে যাওয়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হন তিনি। বেলা ১২টার দিকে তার সাথে সব শেষ কথা হয়। তারপর থেকে মোবাইল বন্ধ পাওয়া যায়। রাতে বাড়িতে ফিরে না আসায় অনেক খুঁজাখুঁজি করে না পেয়ে দক্ষিণখান থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। সকালে পুলিশ পূর্বাচল থেকে মামুনের লাশ উদ্ধার করে পরিবারকে খবরদেয়। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...