নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   বঙ্গসাথী ক্লাবের কোষাধ্যক্ষ প্রয়াত মামুন স্মরনে আলোচনা দোয়া   |   কুমিল্লা ও মেঘনা ইকোনমিক জোন সংযোগ সড়ক নির্মাণে অংশীজন সভা   |   পরিকল্পিত ষড়যন্ত্রের প্রতিবাদে মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ   |   সন্ত্রাস, নৈরাজ্য ও নাশকতার বিরুদ্ধে লড়াই করার লক্ষ্যে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত   |   পরিকল্পিত ভাবে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ ও মিছিল   |   মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে তারেক জিয়া পরিষদের যোগদান   |   না’গঞ্জের ক্রীড়া সার্বিক উন্নয়ন ও আধুনিকায়ন সরকার কাজ করবে – মাহাবুব উল আলম    |   আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল   |   নৈরাজ্যের প্রতিবাদে হাজী কামাল উদ্দিন’র নেতৃত্বে বিশাল বিক্ষোভ মিছিল    |   মেগা প্রকল্পের আড়ালে বিপুল পরিমান অর্থ পাচার করা হয়েছে – জাকারিয়া সুমন   |   নাসিকে নারীদের আত্মকর্মসংস্থানে সরঞ্জাম, পুষ্টি সহায়তা, সেলাই মেশিন বিতরণ   |   শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৯তম শুভ আবির্ভাব দিবস উদযাপন   |   মহানগর ছাত্রশিবিরের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা   |   ভূমিদস্যু দখল বন্ধ করে দেওয়া রাস্তাটি খুলে দিলেন ইউএনও – শিবানী সরকার   |   নিষিদ্ধ আ’লীগের অবৈধ মিছিলের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ   |   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতীয়তাবাদী মহিলা দল প্রতিষ্ঠা করেছিলেন – সাখাওয়াত   |   ভূমি দৎসুদের বিরুদ্ধে মামলা করে জীবন বাঁচাতে এলাকা ছাড়াল আমির হোসেন    |   সুইচ গিয়ারসহ ৩ ছিনতাইকারি আটক   |   চাষাড়ায় শুভ হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে রহস্য উদঘাটন গ্রেফতার ৩   |   বিরোধীদলীয় নেতার সঙ্গে বিকেএমইএ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক
 প্রচ্ছদ   আইন-অপরাধ   রুবেল হত্যা মামলার পলাতক আসামী টাইগার গ্রেফতার
চাঞ্চল্যকর / রুবেল হত্যা মামলার পলাতক আসামী টাইগার গ্রেফতার
  আইন-অপরাধ || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শুক্রবার, ২৫ আগস্ট, ২০২৩
নারায়ণগঞ্জের খবর ডেস্কঃ  নারায়ণগঞ্জের ফতুল্লায় রুবেল হত্যা মামলার পলাতক আসামী  রাকিব ওরফে (২৮) টাইগারকে  গ্রেফতার করেছে র‌্যাব-১১। শুক্রবার ২৫ আগস্ট ফতুল্লা থানার ইসদাইর এলাকায় র‌্যাব-১১ একটি দল বিশেষ অভিযান চালিয়ে হত্যা মামলার পলাতক আসামী রাকিবকে গ্রেফতার করে।
২৫ আগস্ট র‌্যাব-১১ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়,  গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিসি-১ নারায়ণগঞ্জের একটি আভিযানিক দল  ২৫ আগস্ট নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা মডেল থানার ইসদাইর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে নিহত রুবেল (২৭) হত্যা মামলার পলাতক আসামী রাকিব ওরফে টাইগারকে (২৮) গ্রেফতার করে।
ঘটনা সূত্রে ও প্রাথমিক অনুসন্ধনে জানা যায়, গ্রেফতারকৃত আসামী রাকিব ওরফে টাইগার ও তার সহযোগীরা মিলে পরিকল্পিতভাবে নিহত রুবেলকে নারায়ণগঞ্জের রেল স্টেশন এলাকায় হত্যা করে। হত্যার পর আসামীরা আইনশৃংখলা বাহিনীর নজরদারীর বাইরে গ্রেফতার এড়াতে আত্মগোপ করে পলাতক থাকে।
পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আদালত রুবেল হত্যা মামলায় গ্রেফতারী পরোয়ানা ইস্যু হলে র‌্যাব-১১, সিপিসি-১, নারায়ণগঞ্জের একটি চৌকস দল অভিযান পরিচালনা করে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় রাকিবকে গ্রেফতার করে। রাকিব ইসদাইর এলাকারব আঃ মজিদের ছেলে
গ্রেফতারকৃত আসামীকে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা মডেল থানায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য হস্তান্তর করা হয়েছে। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...