নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   মহানগর   বন্দরে শীতলক্ষ্যা নদী থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ
মর্মান্তিক মৃত্যু / বন্দরে শীতলক্ষ্যা নদী থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: সোমবার, ২৮ আগস্ট, ২০২৩

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ  নারায়ণগঞ্জে বন্দর শীতলক্ষ্যা নদী থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ। আজ সকালে বন্দর কাঠপট্টি এলাকায় শীতলক্ষা নদী থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়। নিহত শিশুরা হলো ইসমাইল (৭) ও বিল্লাল হোসেন (৮)। ইসমাইল বন্দর উলসন রোড এলাকার আলাউদ্দিনের ছেলে ও বিল্লাল হোসেন একই এলাকার আবুল হোসেনের ছেলে।

নারায়ণগঞ্জ নৌ পুলিশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মোঃ সহিদুল ইসলাম জানান, এ দুই শিশু গত একদিন যাবত নিখোজ ছিল। গত কাল তাদের পরিবার এলাকায় মাইকিং করেও তাদের খোঁজে পায়নি। আজ সোমবার সকাল ৭ টায় বন্দর কাঠপট্টি শীতলক্ষ্যা নদী থেকে প্রথমে এক শিশুর মরদেহ দেখে পুলিশকে জানায় এলাকাবাসি। পরে শিশুর স্বজনরা এসে মরদেন সনাক্ত করে। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি এনে একই স্থান থেকে অপর শিশুর মরদেহ উদ্ধার করা হয়।


দুই শিশুর মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। পরিবারের তথ্য ও প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে নদীতে গোসল করতে এসে দুই শিশুর মৃত্যু হতে পারে। তবে তাদের মৃত্যুর কারন উদঘাটন করতে পুলিশ তদন্ত করে দেখছে। এদিকে নিহতের স্বজনরা দুটি শিশুর মরদেহ বন্দর চিতাশাল কবস্থথানে দাফন করেছে। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...