নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   মহানগর   মানসিক অসুস্থ্য গৃহবধূ ধর্ষন |  ধর্ষক রাসেল গ্রেপ্তার
অমানবিক / মানসিক অসুস্থ্য গৃহবধূ ধর্ষন |  ধর্ষক রাসেল গ্রেপ্তার
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: মঙ্গলবার, ২৯ আগস্ট, ২০২৩
বন্দর প্রতিবেদকঃ মানসিক ভাবে অসুস্থ্য গৃহবধূ (২৫)কে ইচ্ছার বিরুদ্ধে জোর পূর্বক ধর্ষনের ঘটনায় লম্পট রাসেল (২৬)কে গ্রেপ্তার করেছে বন্দর ফাঁড়ি পুলিশ। গ্রেপ্তারকৃতকে মঙ্গলবার (২৯ আগস্ট) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলায় আদালতে প্রেরণ করেছে পুলিশ।  গত সোমবার (২৮ আগস্ট) রাতে বন্দর থানার ২৩নং ওয়ার্ডের চিতাশাল এলাকা থেকে ওই ধর্ষককে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত লম্পট ধর্ষক রাসেল শরিয়াতপুর জেলার  গোসাইর হাট থানার মোস্তফা ঢালী কান্দি এলাকার নুরুল আমিন দেওয়ানের ছেলে। এর আগে গত ৫ জুলাই দুপুর ১২টায় বন্দর থানার চিতাশালস্থ মিনারা বেগমের ভাড়াটিয়া ঘরে ওই ধর্ষনের ঘটনাটি ঘটে। গৃহবধূ ধর্ষনের ঘটনার র্দীঘ ১ মাস ২২ দিন পর ধর্ষিতার স্বামী মাছুম বিল্লাহ বাদী হয়ে গত সোমবার (২৮ আগস্ট) রাতে লম্পট ধর্ষক রাসেলকে আসামী করে বন্দর থানায় এ মামলা দায়ের করে। যার মামলা নং- ৪৪(৮)২৩ । পুলিশ ভিকটিমকে উদ্ধার করে ডাক্তারি পরিক্ষার পর মঙ্গলবার দুপুরে ২২ ধারায় আদালতে প্রেরণ করেছে। মামলার তথ্য সূত্রে জানাগেছে, মামলার বাদী ও  ধর্ষক রাসেল একই বাড়িতে পাশাপাশি রুমে ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছিল। মামলার বাদী স্ত্রী মানসিক ভাবে অসুস্থ্য হয়ে বাড়িতে রয়েছে।
গত ২৮ জুন বাদী তার স্ত্রীকে তার শ^শুড় বাড়ি নবীগঞ্জে রেখে বাদী দেশের বাড়ি চাঁদপুর জেলার মতলব থানার বাবুপাড়া এলাকায় অবস্থান করে। গত ৪ জুলাই বাদী স্ত্রী তার মায়ের সাথে ঝগড়া করে স্বামী ভাড়াটিয়া বাড়িতে চলে আসে। এর ধারাবাহিকতায় গত ৫ জুলাই দুপুর ১২টায় লম্পট ভাড়াটিয়া রাসেল মানসিক অসুস্থ্য গৃহবধূকে ভাড়াকৃত ঘরে একা পেয়ে গৃহবধূকে ইচ্ছার বিরদ্ধে জোর পূর্বক ধর্ষন করে। পরে অসুস্থ গৃহবধূ স্বামী উল্লেখিত ভাড়াটিয়া বাড়িতে আসলে গত ১৮ আগস্ট ধর্ষিতা গৃহবধূ তার স্বামীর কাছে ধর্ষনের বিষয়টি জানায়। এ ঘটনায় ধর্ষিতার স্বামী থানায় মামলা দায়ের করলে পুলিশ গত সোমবার রাতে লম্পট রাসেলকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করেছে। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...