নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   বঙ্গসাথী ক্লাবের কোষাধ্যক্ষ প্রয়াত মামুন স্মরনে আলোচনা দোয়া   |   কুমিল্লা ও মেঘনা ইকোনমিক জোন সংযোগ সড়ক নির্মাণে অংশীজন সভা   |   পরিকল্পিত ষড়যন্ত্রের প্রতিবাদে মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ   |   সন্ত্রাস, নৈরাজ্য ও নাশকতার বিরুদ্ধে লড়াই করার লক্ষ্যে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত   |   পরিকল্পিত ভাবে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ ও মিছিল   |   মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে তারেক জিয়া পরিষদের যোগদান   |   না’গঞ্জের ক্রীড়া সার্বিক উন্নয়ন ও আধুনিকায়ন সরকার কাজ করবে – মাহাবুব উল আলম    |   আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল   |   নৈরাজ্যের প্রতিবাদে হাজী কামাল উদ্দিন’র নেতৃত্বে বিশাল বিক্ষোভ মিছিল    |   মেগা প্রকল্পের আড়ালে বিপুল পরিমান অর্থ পাচার করা হয়েছে – জাকারিয়া সুমন   |   নাসিকে নারীদের আত্মকর্মসংস্থানে সরঞ্জাম, পুষ্টি সহায়তা, সেলাই মেশিন বিতরণ   |   শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৯তম শুভ আবির্ভাব দিবস উদযাপন   |   মহানগর ছাত্রশিবিরের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা   |   ভূমিদস্যু দখল বন্ধ করে দেওয়া রাস্তাটি খুলে দিলেন ইউএনও – শিবানী সরকার   |   নিষিদ্ধ আ’লীগের অবৈধ মিছিলের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ   |   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতীয়তাবাদী মহিলা দল প্রতিষ্ঠা করেছিলেন – সাখাওয়াত   |   ভূমি দৎসুদের বিরুদ্ধে মামলা করে জীবন বাঁচাতে এলাকা ছাড়াল আমির হোসেন    |   সুইচ গিয়ারসহ ৩ ছিনতাইকারি আটক   |   চাষাড়ায় শুভ হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে রহস্য উদঘাটন গ্রেফতার ৩   |   বিরোধীদলীয় নেতার সঙ্গে বিকেএমইএ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক
 প্রচ্ছদ   জেলার খবর   ঢাকা-সিলেট মহাসড়কে অবৈধ দোকানপাট উচ্ছেদ
অভিযান / ঢাকা-সিলেট মহাসড়কে অবৈধ দোকানপাট উচ্ছেদ
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: মঙ্গলবার, ২৯ আগস্ট, ২০২৩
নিজাম উদ্দিন আহমেদ – রূপগঞ্জ প্রতিবেদকঃ
নারায়ণগঞ্জের রূপগঞ্জের ভুলতা গাউছিয়া এলাকার ঢাকা-সিলেট মহাসড়কে গড়ে উঠা  অবৈধ দোকানপাট, প্রাইভেটকার, সিনজি, ইজিবাইক ও বাড  স্ট্যান্ড, ফুটপাত সহ সকল অবৈধ স্থাপনা  উচ্ছেদ করা হয়েছে। ২৯ আগস্ট মঙ্গলবার সকাল থেকে ভূলতা হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ নাঈমের নেতৃত্বে ফাঁড়ির  সকলকে সাথে নিয়ে  এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে ভুলতা গাউছিয়া  ঢাকা-সিলেট মহাসড়কের উভয় পাশে অবৈধ ভাবে  গড়ে তোলা সবজি, ফল, কাপড়, জুতা, প্লাস্টিক পণ্যের দোকানপাট ও ফচকা চটপটির দোকানপাট উচ্ছেদ করে সড়ক উদ্ধার করা হয়েছে।  মহাসড়কের উপর অবৈধভাবে গাড়ি পার্কিং করার কারনে, সিএনজি, প্রাইভেটকার, বাস, ট্রাককে জরিমানা করা হয়। ভুলতা হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ  নাঈম বলেন,
ভুলতা গাউছিয়া এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কের চার লেনের মধ্যে দুই লেনই অবৈধ দোকান পাট বসিয়ে দখলে নিয়েছে হকাররা। এতে এখানে যানজটের সৃষ্টি হচ্ছে। তাই  আজ দশম দিনের অভিযানে ভূলতা ঢাকা – সিলেট মহাসড়ক ও ফুটপাত দখল করে গড়ে তোলা অবৈধ দোকানপাট উচ্ছেদ করেছি। ঢাকা-সিলেট মহাসড়ক সম্পূর্ণ দখল মুক্ত না হওয়া পর্যন্ত  এ  অভিযান অব্যাহত থাকবে। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...