নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   মহানগর   পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার | আটক – ৪
পুকুরে পড়ে মৃত্যু / পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার | আটক – ৪
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বৃহস্পতিবার, ৩১ আগস্ট, ২০২৩
বন্দর প্রতিবেদকঃ বন্দরে  ফায়ার সার্ভিসের সহযোগিতায়  একটি পুকুর থেকে সজিব (২২) নামে এক যুবকের মৃতদেহ  উদ্ধার করেছে পুলিশ  । বুধবার (৩০ আগস্ট) সকাল পৌনে ৭ টার দিকে বন্দর রেললাইন টিনের মসজিদ সংলগ্ন আলফা মিয়ার পুকুর থেকে ওই মৃতদেহটি  উদ্ধার করা হয়। নিহত সজীব বন্দর পুলিশ ফাঁড়ি সংলগ্ন এসএস সাহা রোড এলাকার শশী মিয়ার ছেলে। এর আগে গত মঙ্গলবার (২৯ আগস্ট) রাত পৌনে ১১টায় অতিরিক্ত নেশা সেবন করে জ্ঞান হারিয়ে  বন্দর রেললাইনস্থ টিনের মসজিদ সংলগ্ন আলফা মিয়ার পুকুর পাড়ে গিয়ে ওই যুবক মৃত্যু বরণ করে।
এ ঘটনায় পুলিশ ৪ জনকে আটক করেছে। আটককৃতরা হলো বন্দর গার্লস স্কুল সংলগ্ন আবু জাহের চেয়ারম্যানের বাড়ীর ভাড়াটিয়া রতন চন্দ্র দাসের ছেলে অন্তর (২০), কোটপাড়া এলাকার আজগর আলীর ছেলে আল আমিন (২৩), একই এলাকার নবী হোসেনের ছেলে সিয়াম (২৩), বন্দর পুলিশ ফাঁড়ি সংলগ্ন এসএস সাহা রোড এলাকার সিরাজ মিয়ার ছেলে সিয়াম (২২)।
পুলিশ জানায়, গত মঙ্গলবার রাত পৌনে ১২ টার দিকে সজিবসহ  ৫ যুবক উল্লেখিত পুকুরপাড় বসে নেশা সেবন করে। ওই সময় সজিব অতিরিক্ত নেশা সেবন করে উল্লেখিত পুকুরে পড়ে গিয়ে নিখোঁজ হয়। পরে খবর পেয়ে বন্দর থানার এসআই ফয়েজ আহমেদ সঙ্গীয় ফোর্স এবং ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে নিখোঁজ ব্যাক্তিকে উদ্ধারের চেষ্ঠা করে। রাত্র গভীর হওয়ায় উদ্ধার কাজ স্থগিত রেখে পূনরায় বুধবার ভোরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার কাজ চালায়।
পরে সকাল পৌনে ৭ টার দিকে সজীবের লাশ উদ্ধার করা হয়। নিহত সজীবের লাশ পুলিশের সুরতহাল প্রস্তুতপূর্বক লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে বন্দর থানায় মামলার প্রস্তুতি চলছে। এ ব্যাপারে বন্দর থানার ওসি মোহাম্মদ আবু বকর সিদ্দিক জানান, নিহত সজিবের ৪ বন্ধুকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...