নারায়ণগঞ্জ  শুক্রবার | ১০ই এপ্রিল, ২০২৬ | ২৭শে চৈত্র, ১৪৩২ বসন্তকাল | ২১শে শাওয়াল, ১৪৪৭

শিরোনাম
  |   অনুমোদনহীন মোড়কে ভোজ্য তেল বিক্রির অপরাধে দেড় লাখ টাকা জরিমানা   |   হোসেনপুর উপ-স্বাস্থ্য কেন্দ্রে অনিয়মের অভিযোগ,ক্ষোভ এলাকাবাসী   |   গার্মেন্টসের ঝুট নিয়ে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষ দু’জন গুলিবিদ্ধ আহত পাঁচ   |   জমি নিয়ে বিরোধ পুকুরে বিষ প্রয়োগ করে ১০ লাখ টাকা মাছ হত্যার অভিযোগ   |   ৪ বছর পর নয়ন মিয়া হত্যার রহস্য উদঘাটন, গ্রেপ্তার ১   |   মানুষ নিরাপদ অভিবাসনের সঠিক পথ জানলে মানবপাচার রোধ সম্ভব হবে   |   নবাববাড়ি মার্কেটে আগুন দেওয়া অপরাধী দেলাওয়ারকে পুলিশ গ্রেফতার করেছে   |   বন্দরে ভয়াবহ লোডশেডিংয়ে জনজীবন বিপযস্ত   |   কৃষকের শতাধিক সবজী গাছ কেটে নিল দুর্বৃত্তরা   |   ইটিপি প্লান ছাড়া পরিচালিত তিনটি ডায়িংয়ের  বিদুৎ সংযোগ বিচ্ছিন্ন   |   বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে নারায়ণগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি আলোচনা সভা অনুষ্ঠিত   |   নারায়ণগঞ্জ ক্লাব স্বাধীনতা কাপ স্নুকার চ্যাম্পিয়নশীপ উদ্বোধন    |   কাঁচপুরে দিঘি থেকে অজ্ঞাতনামা এক নারীর মরদেহ উদ্ধার   |   নিখোঁজের একদিন পর শিশুর মরদেহ উদ্ধার, পাশবিক নির্যাতনে হত্যা পুলিশ   |   শম্ভুপুরা ইউনিয়নে আলোচনায় চেয়ারম্যান প্রার্থী সাইদুর রহমান শিমুল   |   ৮৮ লক্ষ টাকা মূল্যের নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড   |   দুটি ইটভাটায় অভিযান আইন লংঘনে এক লাখ বিশ হাজার টাকা জরিমানা   |   মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান দুই গ্রুপের সংঘর্ষ পুলিশের লাঠিচার্জ   |   ৩২ কেজি গাঁজা সহ প্রাইভেটকার আটক করেছে সোনারগাঁও থানা পুলিশ   |   জেলা পুলিশ লাইন্সে ক্যান্সার সচেতনতা বিষয়ক স্বাস্থ্য শিক্ষা সেশন অনুষ্ঠিত
 প্রচ্ছদ   মহানগর   বিএনপির কর্মসূচীতে সাংবাদিকদের পিটিয়ে আহত করায় (এন টি জে) এর নিন্দা 
বিচার দাবি / বিএনপির কর্মসূচীতে সাংবাদিকদের পিটিয়ে আহত করায় (এন টি জে) এর নিন্দা 
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বৃহস্পতিবার, ৩১ আগস্ট, ২০২৩

নারায়ণগঞ্জের খবর ডেস্কঃ নারায়ণগঞ্জে বিএনপির কর্মসূচীতে সাংবাদিকদের পিটিয়ে আহত করায় নারায়ণগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন (এন টি জে) এর নিন্দাগতকাল বুধবার (৩০ আগস্ট) বিকেলে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে মহানগর বিএনপির কর্মসূচীর সংবাদ সংগ্রহ করার সময় পেশাদার  সাংবাদিকদের উপর বর্বরোচিত হামলা ও তাদের পিটিয়ে আহত করার ঘটনায় নিন্দা জানিয়েছে নারায়ণগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন (এন টি জে)।

বৃহস্পতিবার (৩১ আগস্ট) সকালে সংগঠনের সকল কর্মকর্তা ও সদস্যদের পক্ষ থেকে সভাপতি আনিসুর রহমান জুয়েল এবং সাধারণ সম্পাদক শওকত আলী সৈকত এক বিবৃতিতে এই নৃশংস হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন এবং ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান। বিবৃতিতে নারায়ণগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন (এন টি জে) এর নেতৃবৃন্দ বলেন, আমাদের সংগঠনের সকল সদস্য জীবনের ঝুঁকি নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের কর্মসূচীসহ প্রায় সব ধরণের সংবাদ সংগ্রহের কাজ করে থাকেন। এরই ধারাবাহিকতায় বুধবার নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে বিএনপির দলীয় কর্মসূচীর সংবাদ সংগ্রহ করতে গেলে তাদের হামলার শিকার হন সাংবাদিকরা। নৃশংসভাবে পিটিয়ে আহত করা হয় আমাদের সংগঠনের সদস্য ও সময় টেলিভিশনের ভিডিও জার্নালিস্ট আরিফ হোসেন, দৈনিক সমকাল পত্রিকার চিত্রগ্রাহক মেহেদি হাসান সজীব ও ভিডিও জার্নালিস্ট জামিল হোসেন উল্লাসকে। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে নারায়ণগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন (এন টি জে) এর নেতৃবৃন্দ বলেন, আমাদের সহকর্মীদের উপর হামলার ঘটনার যারা জড়িত তাদের অবিলম্বে গ্রেফতার করতে হবে। সকল টেলিভিশন চ্যানেলের সংবাদসহ বিভিন্ন গণমাধ্যমে হামলাকারিদের ভিডিও ফুটেজ ও ছবি প্রকাশ করা হয়েছে। আমরা আশা করছি প্রশাসন এসব ভিডিও ফুটেজ ও ছবি দেখে হামলাকারিদের চিহ্নিত করে দ্রুত গ্রেফতার করবে।

আমরা মনে করি, নারায়ণগঞ্জে পেশাদার সাংবাদিক সমাজ কোনাভাবেই নিরাপদ বা,সুরক্ষিত নন। ইতিপূর্বেও বিভিন্ন সময়ে নারায়ণগঞ্জের গণমাধ্যম কর্মীরা নির্যাতিত ও হামলার শিকার হয়েছেন। সাংদিকদের উপর হামলাকারিদের বিচার না হলে সাধারণ জনগণ সন্ত্রাসিদের কাছে জিম্মি হয়ে পড়বে। তাই গতকাল সাংবাদিকদের উপর হামলাকারিদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে প্রশাসনের কাছে আমরা জোড় দাবি জানাচ্ছি। পাশাপাশি সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। অন্যথায় নারায়ণগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন দাবি আদায়ের লক্ষ্যে নারায়ণগঞ্জের সকল সাংবাদিকদের নিয়ে রাজপথে বৃহত্তর আন্দোলন গড়ে তুলবে।#

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...