নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সমাধান-১৮ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত   |   আমরা আইনজীবীরা কোনো বিভ্রান্তির ফাঁদে পা দেব না – আনোয়ার প্রধান   |   দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করছে – সাখাওয়াত   |   গ্যাস সংকট কাটিয়ে ডাইং শিল্পকে রক্ষ্যা করতে প্রধানমন্ত্রীর প্রতি আহবান    |   চর কিশোরগঞ্জে নিষিদ্ধ আ’লীগের ক্যাডার বাহিনী রনিকে কুপিয়ে যখন করেছে   |   কোনো অপরাধকে আর মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া যাবে না – আবদুল জব্বার   |   ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হত্যার ঘাতক শেখ সিফাতসহ গ্রেপ্তার-৯   |   আড়াইহাজারে পুকুরে ডুবে চার শিশুর মর্মান্তিক মৃত্যু   |   ময়লা আবর্জনা পরিস্কার করা নিয়ে হত্যার হুমকিতে মামলা   |   পাইকপাড়া মাদক নির্মূল কমিটির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত   |   জাকির খানের উদ্যোগে গণতন্ত্রের মা খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে মিলাদ দোয়া   |   বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সীমান্ত হত্যায় ৩ ছিনতাইকারীর মৃত্যুদণ্ড   |   এশিয়ান হাইওয়ে সড়কে আন্ডার পাসের দাবীতে মানববন্ধন বিক্ষোভ   |   বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে  মহানগর বিএনপির আলোচনা সভা, মিলাদ ও দোয়া   |   নারায়ণগঞ্জে জাপানি ভাষা শিক্ষা কেন্দ্র হিকারি এডুকেশনের নবম শাখার উদ্বোধন   |   ফটো সাংবাদিক বিশাল আহমেদের পিতা’র মৃত্যুতে বিপিজেএ’র শোক প্রকাশ   |   আমাদের সমস্যাগুলোর কিছুটা স্থায়ী কিছুটা চলমান – আবুল কালাম এমপি   |   বন্দরে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের ঝটিকা মিছিল   |   নারায়ণগঞ্জের পুলিশ সুপারকে হাইওয়ে পুলিশে বদলি করা হয়েছে   |   শম্ভুপুর ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদকের মৃত্যুতে  মিলাদ মাহফিল দোয়া
 প্রচ্ছদ   মহানগর   লরি ও সিএনজি মোখমুখি সংঘর্ষে নারী শিক্ষার্থী নিহত আহত-৫
সড়ক দুর্ঘটনা / লরি ও সিএনজি মোখমুখি সংঘর্ষে নারী শিক্ষার্থী নিহত আহত-৫
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বৃহস্পতিবার, ৩১ আগস্ট, ২০২৩
বন্দর প্রতিবেদকঃ বন্দরে বেপরোয়া কন্টেইনার বাহী লরি ও যাত্রীবাহী সিএনজি মোখমুখি সংঘর্ষে ইসরাত  জাহান তানহা (১৮) নামে  কারিগরি শিক্ষা বোর্ডের এক শিক্ষার্থী নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় চালকসহ ৫ জন গুরুত্বর জখম হয়েছে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে ঢামেক হাসপাতালে প্রেরণ করেছে। র্দূঘটনায় আহত চালক আমির হোসেনের নাম জানাগেলেও বাকি ৪ জনের নাম পরিচয় পাওয়া যায়নি।
বৃহস্পতিবার (৩১ আগস্ট) বেলা পৌনে ১২টায় বন্দর উপজেলার এশিয়ান হাইওয়ে সড়কের আন্দিরপাড়স্থ বাইতুল নূর জামে ,মসজিদের সামনে এ র্দূঘটনাটি ঘটে। নিহত শিক্ষার্থী ইসরাত জাহান তানহা রুপগঞ্জ থানার মাছিমপুর এলাকার ফারুক ভূইয়া মেয়ে । র্দূঘটনার খবর পেয়ে কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে র্মগে প্রেরণ করেছে।
প্রত্যেক্ষদৃশীরা জানায়,  রুপগঞ্জ গাউছিয়া থেকে ঢাকা খ ১১-৪২৬৯ নাম্বারের একটি সিএনজি ৫ জন যাত্রী নিয়ে বেলা পৌনে ১২টার সময় মদনপুর বাসস্ট্যান্ডে আসার পথে বন্দর উপজেলার আন্দিরপাড়স্থ বাইতুন নূর জামে মসজিদের সামনে আসলে,
ওই সময় ঢাকা মেট্রো ট ৮২-০১১২ নাম্বারের কন্টেইনারবাহী একটি লরি সামনে চাকা ফেঁটে গিয়ে যাত্রীবাহী সিএনজি উপরে উঠে গেলে ঘটনাস্থলে ইসরাত  জাহান তানহা নামে এক শিক্ষার্থী নিহত হয়। এ ঘটনায় সিএনজি চালকসহ ৫ জন গুরুত্বর আহত হয়। এ ব্যাপারে কাঁচপুর হাইওয়ে থানার ইনর্চাজ পুলিশ পরিদর্শক রেজাউল করিম জানান, যাত্রীবাহী সিএনজি ও লরি মুখোমুখি সংঘর্ষে এক শিক্ষার্থী নিহত হয়েছে। র্দূঘটনার পর থেকে ঘাতক লরি চালক পলাতক রয়েছে। র্দূঘটনা কবলিত লরিটি আটক করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...