নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   বঙ্গসাথী ক্লাবের কোষাধ্যক্ষ প্রয়াত মামুন স্মরনে আলোচনা দোয়া   |   কুমিল্লা ও মেঘনা ইকোনমিক জোন সংযোগ সড়ক নির্মাণে অংশীজন সভা   |   পরিকল্পিত ষড়যন্ত্রের প্রতিবাদে মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ   |   সন্ত্রাস, নৈরাজ্য ও নাশকতার বিরুদ্ধে লড়াই করার লক্ষ্যে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত   |   পরিকল্পিত ভাবে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ ও মিছিল   |   মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে তারেক জিয়া পরিষদের যোগদান   |   না’গঞ্জের ক্রীড়া সার্বিক উন্নয়ন ও আধুনিকায়ন সরকার কাজ করবে – মাহাবুব উল আলম    |   আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল   |   নৈরাজ্যের প্রতিবাদে হাজী কামাল উদ্দিন’র নেতৃত্বে বিশাল বিক্ষোভ মিছিল    |   মেগা প্রকল্পের আড়ালে বিপুল পরিমান অর্থ পাচার করা হয়েছে – জাকারিয়া সুমন   |   নাসিকে নারীদের আত্মকর্মসংস্থানে সরঞ্জাম, পুষ্টি সহায়তা, সেলাই মেশিন বিতরণ   |   শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৯তম শুভ আবির্ভাব দিবস উদযাপন   |   মহানগর ছাত্রশিবিরের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা   |   ভূমিদস্যু দখল বন্ধ করে দেওয়া রাস্তাটি খুলে দিলেন ইউএনও – শিবানী সরকার   |   নিষিদ্ধ আ’লীগের অবৈধ মিছিলের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ   |   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতীয়তাবাদী মহিলা দল প্রতিষ্ঠা করেছিলেন – সাখাওয়াত   |   ভূমি দৎসুদের বিরুদ্ধে মামলা করে জীবন বাঁচাতে এলাকা ছাড়াল আমির হোসেন    |   সুইচ গিয়ারসহ ৩ ছিনতাইকারি আটক   |   চাষাড়ায় শুভ হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে রহস্য উদঘাটন গ্রেফতার ৩   |   বিরোধীদলীয় নেতার সঙ্গে বিকেএমইএ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক
 প্রচ্ছদ   জেলার খবর   প্রকাশ্যে যত্রতত্র প্রস্রাব বন্ধে বিডি ক্লিনের অভিনব উদ্যোগ
সচেতন হতে হবে / প্রকাশ্যে যত্রতত্র প্রস্রাব বন্ধে বিডি ক্লিনের অভিনব উদ্যোগ
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শুক্রবার, ১ সেপ্টেম্বর, ২০২৩

সোনারগাঁও প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে যত্রতত্র প্রস্রাব করা ঠেকাতে এক অভিনব উদ্যোগ নিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন। মোগরাপাড়া চৌরাস্তায় যেসব প্রকাশ্য স্থানে লোকজন প্রস্রাব করে, সেখানে দেয়ালে ‘এখানে প্রস্রাব করা নিষেধ’ এ কথা বাংলায় না লিখে আরবিতে লেখা হয়েছে। আর ফল মিলেছে হাতেনাতেই। লোকজন আর এসব জায়গায় প্রস্রাব করতে বসছে না।

শুক্রবার (পহেলা সেপ্টেম্বর) সকাল ৯টায় স্কুল-কলেজ, ইউনিভার্সিটি ও বিভিন্ন পেশার একদল স্বেচ্ছাসেবী প্রায় ২ শত মিটার জায়গার ময়লার স্তূপ পরিচ্ছন্ন করে সেই জায়গায় স্থায়ীভাবে প্রসাব করা ও ময়লা আবর্জনা ফেলানো ঠেকাতে রাস্তার ব্লকের গায়ে আরবিতে “এখানে প্রস্রাব করা নিষেধ” লিখে দেয়া হয়েছে। এ বিষয়ে বিডি ক্লিন সোনারগাঁওয়ের সমন্বয়ক কামরুজ্জামান রানা বলেন “আরবি ভাষা পবিত্র কোরানের ভাষা, সংখ্যাগরিষ্ঠ মানুষের মনে আরবি ভাষার ব্যাপারে একটা ভীতি কাজ করে, তাই দেয়ালে আরবি লেখা দেখলে সেখানে কেউ প্রস্রাব করবে না। ৯০ শতাংশ মুসলিম-অধ্যুষিত বাংলাদেশে আরবি একটি পবিত্র ভাষা হিসেবে বিবেচিত, যদিও খুব কম লোকই এ ভাষা জানেন বা বোঝেন। তারা না বুঝলেও এই লেখাকে সম্মান প্রদর্শন করে এখানে আর প্রস্রাব করছেন না।”

স্থানীয় চাকরিজীবী রাসেল মাহমুদ বলেন, “স্বেচ্ছাসেবীদের ক্রিয়েটিভ আইডিয়া টা দারুণ কাজে দিচ্ছে। প্রতিনিয়ত এই রাস্তার পথচারীরা প্রস্রাবের গন্ধে এদিক দিয়ে চলাচল করতে পারতো না। ফলে দীর্ঘদিন যাবত আশেপাশের দোকানদাররা এখানে ময়লা ফেলে স্তুপ করে ফেলেছিল। এখন অভিনব উদ্যোগের কারণে জায়গাটি পরিচ্ছন্ন হওয়ার পাশাপাশি সুন্দর চলাচলের পরিবেশ সৃষ্টি হয়েছে। পুরো কার্যক্রমে বিডি ক্লিন সোনারগাঁওয়ের হয়ে স্কুল-কলেজ, বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন পেশার প্রায় অর্ধশতাধিক স্বেচ্ছাসেবী অংশগ্রহণ করেন। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...