নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   জেলার খবর   হামলায় নারীসহ ৩ জন আহত | লুটপাটের অভিযোগ 
জমি নিয়ে বিরোধ / হামলায় নারীসহ ৩ জন আহত | লুটপাটের অভিযোগ 
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শুক্রবার, ১ সেপ্টেম্বর, ২০২৩

আড়াইহাজার প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের আড়াইহাজারে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের বাড়িতে হামলা ও লুটপাটের ঘটনা ঘটেছে। হামলার ঘটনায় নারীসহ অন্তত তিনজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার দুপ্তারা ইউনিয়নের পাঁচগাও দক্ষিণ মোল্লাপাড়া এলাকায় এই ঘটনাটি ঘটেছে।
থানার অভিযোগসূত্রে জানাযায় পাচগাও দক্ষিণ মোল্লাপাড়া গ্রামের হান্নান এর সাথে প্রতিবেশী গাফফারের জমি সংক্রান্ত বিরোধে চলছিল।

এ বিরোধের জের ধরে বৃহস্পতিবার দুপুরে দেশীয় অস্ত্র -শস্ত্র নিয়ে ওই গ্রামের হান্নান ,মান্নান ও বেনু গং প্রতিপক্ষ গাফফারের বাড়িতে হামলা চালায়। এ সময় হামলাকারীরা গাফফারের ঘরে প্রবেশ করে আসবাবপত্র ভাঙচুর করে নগদ এক লক্ষ টাকা এবং স্বর্ণালংকার লুটে নেয়।

তখন তাদের বাধা দিতে আসলে গাফফার (২৮ ) রিনা (২৮) ও খুশি (৬০) কে পিটিয়ে গুরুতর আহত করে হামলাকারীরা পরে স্বজনরা তাদের উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার গাফফারকে ভর্তি করেন বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেন। এ ব্যাপারে গাফফারের স্ত্রী লিপি আক্তার বাদী হয়ে বৃহস্পতিবার বিকেলে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। বাদী লিপি আক্তার জানান থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...