নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   জেলার খবর   পেট্রোল ঢেলে ৪ যুবককে আগুনে পুড়িয়ে হত্যা চেষ্টা, গ্রেফতারের দাবি
হামলা চালিয়ে / পেট্রোল ঢেলে ৪ যুবককে আগুনে পুড়িয়ে হত্যা চেষ্টা, গ্রেফতারের দাবি
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শুক্রবার, ১ সেপ্টেম্বর, ২০২৩

রূপগঞ্জ প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার বৌড়ারটেক এলাকায় পেট্রোল ঢেলে চার যুবকে আগুনে পুড়িয়ে হত্যা চেষ্টা মামলার আসামীদের গ্রেফতারের দাবি জানিয়েছেন এলাকাবাসী। গতকাল ১ সেপ্টেম্বর শুক্রবার স্থানীয় পশি রাহাত স্টলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা এ দাবি জানায়। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন আগুনে দগ্ধ সুমন মিয়ার স্ত্রী ও মামলার বাদী সিলমী জাহান যুথি, সুমনের পিতা শাহজাহান, মাতা ফুলমতি বেগম, বোন ইয়াছমিন আক্তার, এলাকাবাসী বীর মুক্তিযোদ্ধা শাহজাহান ভুঁইয়া ও মোস্তফা মিয়া প্রমুখ।

সংবাদ সম্মেলনে সিলমী জাহান যুথি বলেন, গত ২৭ আগষ্ট বিকেল পাঁচটায় পূর্বাচল উপশহরের ২নং সেক্টরের বৌড়ারটেক এলাকায় একটি টিনের একচালা নতুন দোকানে অপকর্মের অভিযোগে গুতিয়াবো এলাকার ব্যবসায়ী সুমন মিয়া প্রতিবাদ করে। রাত সাড়ে আটটায় সুমন মিয়া তার বন্ধু মুরাদ(২১), মোবারক হোসেন(২২), রিফাত মিয়ার(২০) সঙ্গে বাড়ি যাওয়ার পথে এ ঘটনায় রূপগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রিটন মিয়া তাদের গতিরোধ করে। পরে মামুনের মালিকানাধীন পার্শবর্তী তেলের দোকানে তাদের নিয়ে যায়। সেখানে অবস্থানকারী ২০/৩০ সদস্যের একদল সন্ত্রাসী চাপাতি, রামদা, ছেনদা, ছুরি, এসএস স্টীলের পাইপ, লোহার রড, হকিস্টিকসহ অস্ত্রে শস্ত্রেসজ্জিত হয়ে তাদেরকে ঘেরাও করে হামলা চালায়। এ সময়ে তাদের সঙ্গে থাকা লক্ষাধীক টাকা সন্ত্রাসীরা লুটে নেয়। একপর্যায়ে সুমনদের উপর গ্যালন ভর্তি পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়ে দেয়। এ সময় তাদের ডাক চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসলে সন্ত্রাসীরা প্রাণনাশের হুমকি দিয়ে পালিয়ে যায়। আগুনে সুমন, মুরাদ, মোবারক হোসেনের সমস্ত শরীর ও রিফাতের দুই হাত-পা দগ্ধ হয়। পরে তাদের উদ্ধার করে শেখ হাসিনা ন্যাশনাল ইনস্টিটিউট অফ বার্ন এন্ড প্লাস্টিক সার্জারী হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনায় দগ্ধ সুমন মিয়ার স্ত্রী সিলমী জাহান যুথি বাদী হয়ে চারজনকে নামীয় ও অজ্ঞাত ২০/৩০ জনকে আসামী করে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন। মামলার আসামীদের অবিলম্ভে গ্রেফতার করতে হবে। অন্যথায় আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে বলে সংবাদ সম্মেলনে তারা জানান। শেখ হাসিনা ন্যাশনাল ইনস্টিটিউট অফ বার্ন এন্ড প্লাস্টিক সার্জারী হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ডা. জান্নাতুল ফেরদৌস বলেন, আগুনে দগ্ধদের অবস্থা এখনও সংকটাপন্ন। রূপগঞ্জ থানা ওসি এএফএম সায়েদ বলেন, আগুনের ঘটনায় রূপগঞ্জ থানায় মামলা রুজু করা হয়েছে। আসামীদের গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে।এদিকে আগুনের ঘটনায় জড়িত থাকার অভিযোগে রূপগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রিটন মিয়াকে বহিষ্কার করা হয়েছে। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...