নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   মহানগর   ৯ অক্টোবরের মধ্য শ্রমিকের মজুরি ২৫ হাজার টাকা ঘোষনার আল্টিমেটাম
সমাবেশ / ৯ অক্টোবরের মধ্য শ্রমিকের মজুরি ২৫ হাজার টাকা ঘোষনার আল্টিমেটাম
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শুক্রবার, ১ সেপ্টেম্বর, ২০২৩

নারায়ণগঞ্জের খবর ডেস্কঃ আগামী ৯ অক্টোবরের মধ্য শ্রমিকের মজুরি ২৫ হাজার ঘোষনা করার চুড়ান্ত আল্টিমেটাম ঘোষনা ‘ মজুরি বৃদ্ধির দাবিতে গার্মেন্ট শ্রমিক আন্দোলনের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ১ সেপ্টেম্বর সকালে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে গার্মেন্ট শ্রমিকদের জোটের সমাবেশ অনুষ্ঠিত হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গার্মেন্ট টিইউসি নারায়ণগঞ্জ জেলার নেতা দুলাল সাহার সভাপতিত্বে ও শ্রমিকনেতা জাহিদ সুজনের সঞ্চালনায় ২৫ হাজার টাকা মজুরির দাবিতে সমাবেশে বক্তারা বলেন,

আগামী ৯ অক্টোবরের মধ্যে নূন্যতম মজুরি ২৫ হাজার টাকা, ১০% ইনক্রিমেন্ট, বেসিক ৬৫% ও ৭ টি গ্রেড থেকে কমিয়ে ৫ টি গ্রেড করার দাবি জানান। বক্তারা আরো বলেন ৫ বছর অতিবাহিত হলেও মজুরি বোর্ড এখন পর্যন্ত নতুন মজুরি ঘোষনা করছেনা! সরকারি হিসেবেই মূল্যস্ফিতি বছরে ১৫% আর ডলারের বাড়তি মূল্যে নিত্যপণ্যের মূল্যের দাম দ্বিগুনেরও বেশি বেড়েছে। গ্যাস- বিদ্যুৎ- বাড়ি ভাড়া সব মিলিয়ে দিশেহারা শ্রমজীবি ও সাধারণ মানুষ। ফলে আগামি ৯ অক্টোবরের মধ্যে গার্মেন্ট শ্রমিকদের মজুরি ২৫ হাজার টাকা ঘোষনা না হলে সারা দেশের সকল শ্রমিকদের নিয়ে এই সরকারের বিরুদ্ধে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।

সমাবেশে বক্তব্য রাখেন গার্মেন্ট টিইউসির কেন্দ্রীয় সভাপতি এড. মন্টু ঘোষ, গার্মেন্ট শ্রমিক সংহতির কেন্দ্রীয় সভা-প্রধান ও জোটের সমন্বয়ক তাসলিমা আখতার, টেক্সটাইল গার্মেন্ট শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি এড.মাহবুবুর রহমান ইসমাইল, গার্মেন্ট শ্রমিক সংহতির সহ-সভাপ্রধান অঞ্জন দাস। স্থানীয় নেতৃত্বের মধ্য বক্তব্য রাখেন শ্রমিকনেতা আব্দুস সালাম বাবুল, এফ,এম সাইদ,আব্দুল আল মামুন সহ অন্যান্য নেতৃবৃন্দ। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...