নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   কাশীপুর হাসেমবাগে তথ্য সংগ্রহ করতে গেলে পুলিশ কনস্টেবলকে ছুরিকাঘাতে হত্যা   |   বন্দর উপজেলায় নরমাল ডেলিভারি সংক্রান্ত স্বাস্থ্য উপকরণ বিতরণ    |   নারায়ণগঞ্জের সিনেপ্লেক্স ও সিনেস্কোপে চলছে দেশের ছবি ‘যাপিত জীবন’   |   ঐতিহ্যবাহি সাত দিনব্যাপি খাঁজা মঈনুদ্দিন চিশতী (রহ:) ওরশ মোবারকের প্রস্তুতি সভা    |   মোটরসাইকেল ও অটোরিক্সা মুখোমুখি সংঘর্ষে ৬ মাসের শিশু সাইফান নিহত   |   আ’লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের বিরুদ্ধে আইনজীবী ফোরামের বিক্ষোভ মিছিল   |   সব জল্পনা-কল্পনার অবসান এটাই ইসলামের সৌন্দর্য – আবুল কাউছার আশা   |   ৩৫ বছরের খরিদকৃত সম্পদ বাড়িঘর ভাঙচুর করে বেদখলের চেষ্টার অভিযোগ   |   জাতীয় সংহতি প্রতিষ্ঠার মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে – জেলা প্রশাসক   |   নতুন জিমখানায় মাদক কারবারির প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন   |   আমরা চাই আমাদের শ্রমিকরা যেন তাদের ন্যায্য অধিকার পায় – আজাদ   |   পৌরপিতা আলী আহাম্মদ চুনকার  চিশতি (রহঃ) ৪৩ তম পবিত্র ওরশ মোবারক    |   কেক কেটে আনন্দ মিছিল করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রতিষ্ঠাবার্ষিকী পালন   |   ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের কর্মী সংগ্রহ অনুষ্ঠিত   |   গবাদিপশুর ঘাস রোপন করে দিনমজুরের জমি দখলের চেষ্টা   |   জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে দোয়া মাহফিল   |   তোলারাম কলেজের শিক্ষার্থীদের পুনর্মিলনী নিয়ে গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিয়   |   জাতীয় নিরাপদ সড়ক দিবসে নারায়ণগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি  আলোচনা সভা   |   যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জেলা যুবদলের আনন্দ র‍্যালী ও সমাবেশ   |   যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মহানগর যুবদলের র‍্যালী সমাবেশ
 প্রচ্ছদ   মহানগর   নাসিকের বর্ধিত হোল্ডিং ট্যাক্স প্রত্যাহারের দাবিতে মানববন্ধন
দাবি / নাসিকের বর্ধিত হোল্ডিং ট্যাক্স প্রত্যাহারের দাবিতে মানববন্ধন
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শনিবার, ২ সেপ্টেম্বর, ২০২৩
বন্দর প্রতিবেদকঃ নারায়ণগঞ্জ সিটি করর্পোরেশনের বর্ধিত হোল্ডিং ট্যাক্স প্রত্যাহারের দাবিতে  মানববন্ধন করেছে কদম রসুল অ লের করদাতাগন।  শনিবার (২ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায়  বন্দর প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচী পালন করেন তারা। এ মানববন্ধনে অংশ নিয়েছে শীতলক্ষ্যা নদীর পূর্ব পাড়ের ২৭নং ওয়ার্ড হইতে ১৯নং ওয়ার্ডের সর্ব জনসাধারণ। নাসিক ২২নং ওয়ার্ডের বাসিন্দা ইউসুফ মিয়ার সভাপতিত্বে এড. নাঈমুল ইসলাম তপনের স ালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, সালাউদ্দিন, মোজাম্মেল হক, শাহ আলম, ইঞ্জিনিয়ার আ. সালাম প্রমুখ। মানববন্ধনে বক্তরা বলেন,
নাসিক আমাদের মাথায় অতিরিক্ত করের বোঝা চাপিয়ে দিয়েছেন,  যা আমাদের জন্য কষ্ট সাধ্য হয়ে পড়েছে। এ বিভিন্ন কর বৃদ্ধি ছাড়াও এখন হোল্ডিং ট্যাক্স চাপিয়ে দেয়া হয়েছে। এব্যাপারে আমরা  এমপির শ্মরনাপন্ন হলেও  তিনি তা আমলে নেননি। তিনি বলেন বিষয়টি  সিটি করপোরেশনের ব্যাপার। আমাদের একটাই দাবি তিনি বর্ধিত কর প্রত্যাহার করে আগের টা  বহাল রাখবেন। বক্তরা আরো বলেন, আমাদের কাছ থেকে যৌক্তিক হারে কর নেয়া হলেও সেই তুলনায় উন্নয়ন হয়না। আজো অনেক রাস্তার বাতি খারাপ, সময় মত রাস্তা পরিস্কার করা  হয় না। রাস্তার পাশে ময়লার স্তুপ পড়ে থাকে।
আমরা যে হারে কর দিয়ে যাচ্ছি সে তুলনায় নাগরিক সেবা পাচ্ছে না। আমরা বর্ধিত কর প্রত্যাহারের দাবি জানাচ্ছি। নাসিক একটি মাত্র খাত কর বৃদ্ধির আপত্তির জন্য ফর্ম ছাড়ে। যে ফর্মটি ছাপাতে খরচ মাত্র ২ টাকা, তার বেশী হবে না। সেই ফর্মের মূল্য ২শথ টাকা নেওয়া হচ্ছে। ১৯ থেকে ২৭ পর্যন্ত ৯ টি ওয়ার্ডে  ১৭ হাজার হোল্ডিং রয়েছে। আপত্তি ফর্মের প্রায় ৫০ লাখ টাকা হাতিয়ে  নাসিক কর্তৃপক্ষ । তবে আমরা বর্ধিত করে টেক্স দেব না। পুরনো হারে সিটি টেক্স/কর দিতে আমরা প্রস্তুত। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...