নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   শামছুল হক খানের ইন্তেকালে সকলের দোয়া চেয়েছেন পরিবার   |   সমাধান-১৮ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত   |   আমরা আইনজীবীরা কোনো বিভ্রান্তির ফাঁদে পা দেব না – আনোয়ার প্রধান   |   দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করছে – সাখাওয়াত   |   গ্যাস সংকট কাটিয়ে ডাইং শিল্পকে রক্ষ্যা করতে প্রধানমন্ত্রীর প্রতি আহবান    |   চর কিশোরগঞ্জে নিষিদ্ধ আ’লীগের ক্যাডার বাহিনী রনিকে কুপিয়ে যখন করেছে   |   কোনো অপরাধকে আর মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া যাবে না – আবদুল জব্বার   |   ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হত্যার ঘাতক শেখ সিফাতসহ গ্রেপ্তার-৯   |   আড়াইহাজারে পুকুরে ডুবে চার শিশুর মর্মান্তিক মৃত্যু   |   ময়লা আবর্জনা পরিস্কার করা নিয়ে হত্যার হুমকিতে মামলা   |   পাইকপাড়া মাদক নির্মূল কমিটির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত   |   জাকির খানের উদ্যোগে গণতন্ত্রের মা খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে মিলাদ দোয়া   |   বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সীমান্ত হত্যায় ৩ ছিনতাইকারীর মৃত্যুদণ্ড   |   এশিয়ান হাইওয়ে সড়কে আন্ডার পাসের দাবীতে মানববন্ধন বিক্ষোভ   |   বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে  মহানগর বিএনপির আলোচনা সভা, মিলাদ ও দোয়া   |   নারায়ণগঞ্জে জাপানি ভাষা শিক্ষা কেন্দ্র হিকারি এডুকেশনের নবম শাখার উদ্বোধন   |   ফটো সাংবাদিক বিশাল আহমেদের পিতা’র মৃত্যুতে বিপিজেএ’র শোক প্রকাশ   |   আমাদের সমস্যাগুলোর কিছুটা স্থায়ী কিছুটা চলমান – আবুল কালাম এমপি   |   বন্দরে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের ঝটিকা মিছিল   |   নারায়ণগঞ্জের পুলিশ সুপারকে হাইওয়ে পুলিশে বদলি করা হয়েছে
 প্রচ্ছদ   মহানগর   বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্রীকে উত্যক্তে রাসেল নামের বখাটের বিরুদ্ধে মামলা
ছাত্রীকে হুমকি / বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্রীকে উত্যক্তে রাসেল নামের বখাটের বিরুদ্ধে মামলা
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: রবিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৩
নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ ফতুল্লায় বিশ্ববিদ্যালয়ে অনার্স পড়ুয়া এক ছাত্রীকে উত্যক্ত ও শ্লীলতাহানির অভিযোগে রাসেল নামের এক বখাটের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় ছাত্রীর বাবা বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেছে। পুলিশ মামলা আমলে নিয়ে বখাটে রাসেলকে গ্রেফতারের চেষ্ঠায় অভিযান চালাচ্ছে। মামলায় উল্লেখ্য করা হয়, বাদীর মেঝো মেয়ে নারায়ণগঞ্জ সরকারী মহিলা কলেজ অর্নাসের ১ম বর্ষে পড়াশুনা করেন। কলেজে আসা যাওয়ার পথে দীর্ঘদিন ধরে বখাটে ইমতিয়াজ আহাম্মেদ রাসেল তার মেয়েকে প্রেম নিবেদন করা সহ বিভিন্ন অঙ্গ ভঙ্গি দেখিয়ে উত্যক্ত করে আসছিল।
এসময় তার মেয়ে বখাটে রাসেলের প্রেমের প্রস্তাব প্রত্যক্ষান করাসহ ঘটনার বিষয়ে পরিবারের লোকজনকে জানালে রাসেলকে এমন কর্মকান্ড থেকে বিরত থাকার জন্য নিষেধ করার পরও বখাটে রাসেল কোন কর্নপাত না করে পূর্বের ন্যায় কলেজে আাসা যাওয়ার পথে উত্যক্ত করা অব্যাহত রাখে।
এমনকি বখাটে রাসেল তার মেয়েকে হুমকি প্রদান করে যে, প্রেমের প্রস্তাবে তার কলেজ পড়ুয়া মেয়ে রাজী না হলে সামাজিক মর্যাদা ক্ষুন্ন করার জন্য মিথ্যা বানোয়াট, ভিত্তিহীন, কমেন্ট ও পোষ্ট দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ছড়িয়ে দেওয়ার মাধ্যমে সামাজিকভাবে হেওপ্রতিপন্ন করা হবে। এমতাবস্থায় বখাটে রাসেলের অব্যাহত এমন কর্মকান্ডে অতিষ্ট হয়ে আত্মহত্যার সিদ্ধান্তসহ কলেজে যাওয়া আসা বন্ধ করে দেয় তার মেয়ে।
সর্বশেষ, ২৪ আগস্ট  সকাল অনুমান সাড়ে ৯টার দিকে বাদীর মেয়ে কলেজে যাওয়ার পথে বাহির হয়ে ফতুল্লার লামাপাড়া খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামের সামনে পৌছামাত্র বখাটে রাসেল প্রেম নিবেদন করা সহ বিভিন্ন অঙ্গভঙ্গি দেখিয়ে উত্যক্ত করে। এক পর্যায়ে বখাটে রাসেল তার মেয়ের গায়ে থাকা ওড়না টান দিয়া নিয়া নেয় এবং শ্লীলতাহানির চেষ্টা করে।
ফতুল্লা মডেল থানার (ওসি) নূরে আযম জানান, এঘটনায় ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। বখাটে রাসেলকে গ্রেপ্তারের জন্য একাধিক স্থানে অভিযান পরিচালনা করা হচ্ছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই আবু হানিফ জানান, মামলা দায়েরের পর থেকে বখাটে রাসেলকে গ্রেপ্তারের লক্ষ্যে অভিযান অব্যাহত আছে। প্রযুক্তিগত সহায়তার মাধ্যমে দ্রুত গ্রেপ্তার সম্ভব হবে বলে আশা করছি।
স্থানীয় সূত্রে আরো জানা যায়, গত কয়েক বছর পূর্বে ফতুল্লার তক্কারমাঠ শিয়ারচর এলাকায় নারী নিয়ে অসামাজিক কার্যকলাপ করার অভিযোগে হাতে নাতে আটক করে বখাটে ইমতিয়াজ আহাম্মেদ রাসেলকে। এসময় এলাকাবাসী বখাটে রাসেলকে গনধোলাই প্রদান করেন। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...