নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   মহানগর   কুতুবপুর জাসাসের আহবায়ক কমিটিতে আহবায়ক কাদির সদস্য সচিব মুছা
কমিটি ঘোষনা / কুতুবপুর জাসাসের আহবায়ক কমিটিতে আহবায়ক কাদির সদস্য সচিব মুছা
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: সোমবার, ৪ সেপ্টেম্বর, ২০২৩

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাস কুতুবপুর ইউনিয়ন শাখার সাংগঠনিক কার্যক্রম আরো শক্তিশালী ও গতিশীল করার লক্ষ্যে মোঃ গোলাম কাদিরকে আহবায়ক ও মোঃ এম এ হালিম মুছা কে সদস্য সচিব করে ২১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটির অনুমোদন দিয়েছে ফতুল্লা থানা জাসাস। জাসাস জাতীয় নির্বাহী কমিটির সিনিয়র যুগ্ম আহবায়ক আনিসুল ইসলাম সানির পরামর্শে ফতুল্লা থানা জাসাসের আহবায়ক ডাঃ এম এ লতিফ তুষার ও সদস্য সচিব আনোয়ার হোসেন সজিব ২১ সদস্য বিশিষ্ট কুতুবপুর ইউনিয়ন জাসাসের আহবায়ক কমিটির অনুমোদন দেন।

২ সেপ্টেম্বর শুক্রবার বাদ মাগরিব কুতুবপুরে একটি রেস্টুরেন্টে আলোচনার সভার মাধ্যমে কুতুবপুর ইউনিয়ন জাসাসের আহয়ক কমিটির অনুমোদন দেয়া হয়েছে।আগামী এক মাসের মধ্যে সম্মেলনের মাধ্যমে পূনাঙ্গ কমিটি গঠন করার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে। সভায় কুতুবপুর ইউনিয়ন জাসাসের সাবেক সভাপতি আবদুর রাজ্জাক রাজার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা জাসাসের সভাপতি সিরাজুল ইসলাম সিরাজ,

বিশেষ অতিথি ছিলেন জাসাসের সিনিয়র নেতা মতিউর রহমান হানিফ, ফতুল্লা থানা জাসাসের আহবায়ক ডাঃ এম এ লতিফ তুষার, সদস্য সচিব আনোয়ার হোসেন সজিব, বক্তাবলী ইউনিয়ন জাসাসের সিনিয়র যুগ্ম আহবায়ক আবদুর রহমান সহ নেতৃবৃন্দ। ২১ সদস্য বিশিষ্ট কুতুবপুর ইউনিয়ন জাসাসের সদস্যরা হলেন, আহবায়ক মোঃ গোলাম কাদির, সিনিয়র যুগ্ম আহবায়ক লিয়াকত মাষ্টার, যুগ্ম আহবায়ক মোঃ খন্দকার রায়হান, মোঃ আব্বাস উদ্দীন,মোঃ শহিদ, মোঃ জসিম উদ্দিন, সদস্য সচিব এস এম হালিম মুছা, সদস্য ডাঃ এম এ লতিফ তুষার, আবদুর রাজ্জাক রাজা, আলমগীর হোসেন রানা, আব্বাস উদ্দীন আশিক, মো মিজানুর রহমান লিটন, মোঃ বাচ্চু শেখ, মোঃ জামাল মিয়া, হেলেনা পারভীন, হামিদ মাষ্টার, মোঃ সোহাগ, মোঃ সারোয়ার, ডাঃ জাহিদ, মোঃ রাসেল, মোঃ সেলিম। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...