নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   জেলার খবর   ডিবি পুলিশের অভিযানে ইয়াবা সহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
মাদক কারবারি / ডিবি পুলিশের অভিযানে ইয়াবা সহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর, ২০২৩
বন্দর প্রতিবেদকঃ  জেলা গোয়েন্দা পুলিশ ডিবি বন্দরে অভিযান চালিয়ে মুজাহিদ গাজী (২৯) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে। ওই সময় ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালিয়ে যায় আরো ৩ মাদক কারবারি। ডিবি পুলিশ গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী কাছ  থেকে ৬০ বোতল ফেন্সিডিল ও ১০০ পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ  মাদক  বহনকৃত ১ মোটর সাইকেল জব্দ করে । গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী মুজাহিদ গাজী ফতুল্লা থানার শহীদনগর গাজী মোল্লা মিয়া ছেলে। মাদক উদ্ধারের ঘটনায় ডিবি পুলিশের এসআই সৈয়দ রুহুল আমিন বাদী হয়ে গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী মুজাহিদ গাজী ও পলাতক মাদক ব্যবসায়ীকে আসামী করে বন্দর থানায় মাদক আইনে মামলা রুজু করে। যার মামলা নং-৯(৯)২৩।  গ্রেপ্তারকৃতকে উল্লেখিত মামলায় গত সোমবার ( ৪ সেপ্টেম্বর) দুপুরে আদালতে প্রেরণ করেছে ডিবি পুলিশ।
এর আগে গত রোববার (৩ সেপ্টেম্বর) দুপুর পৌনে ৩টায় বন্দর থানার মদনপুর শপিং সেন্টারের সামনে অভিযান চালিয়ে উল্লেখিত মাদকদ্রব্যসহ ওই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। ডিবি পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী মুজাহিদ র্দীঘ দিন ধরে ফতুল্লা থানার শহীদনগর এলাকায় অবাধে মাদক ব্যবসা চালিয়ে আসছিল।
গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী মুজাহিদ গাজীকে  গ্রেপ্তার করতে সক্ষম হলেও কৌশলে পালিয়ে গেছে মাদক ব্যবসায়ী শাকিল পারভেজ রনি মেম্বার (৩৮) আবুল বাশার সিকদার (৩৫) ও ইসমাইল (৪২) । পলাতক মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যহত রয়েছে। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...