নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   জেলার খবর   রূপগঞ্জে স্পিনিং মিলে তুলার গোডাউনে আগুন
অগ্নিকান্ড / রূপগঞ্জে স্পিনিং মিলে তুলার গোডাউনে আগুন
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৩

নিজাম উদ্দিন আহমেদ – রূপগঞ্জ প্রতিবেদকঃ নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার কর্ণঘোপ এলাকার আলরাজি স্পিনিং মিলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘন্টারব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে রূপগঞ্জে উপজেলার তারাব পৌরসভার কর্ণগোপ এলাকার স্পিনিং মিলে এ অগ্নিকাণ্ডের ঘটনায় প্রত্যক্ষদর্শী ও কারখানার শ্রমিকরা জানান,

কর্ণগোপ এলাকার আলরাজি স্পিনিং মিলে তুলা থেকে সুতা তৈরি কারখানার তুলার গোডাউনে ভোর সাড়ে ৫টার দিকে হঠাৎ করে আগুন লেগে যায়। এসময় কারখানার নিজস্ব ব্যবস্থাপনায় কর্মরত শ্রমিকরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাতে থাকে এবং খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌছাইয়ে প্রায় ঘন্টা ব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। গোডাউনে কোনো শ্রমিক না থাকায় প্রাণহানি ঘটেনি বলে জানান আলরাজি স্পিনিং মিলের জিএম কাজি হাসানুল করিম।

তিনি আরো জানায় ভোরে হটাৎ তুলার বেল্টে আগুন দেখে কারখানার নিজস্ব ব্যবস্থাপনায় কর্মরত শ্রমিকরা আগুন অনেকটাই নিয়ন্ত্রণে নিয়ে আসে। পরে ফায়ার সার্ভিস এলে অল্প সময়েই আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে চলে আসে। কেউ হতাহত হয়নি। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো বলা যাচ্ছে না।ডেমরা ফায়ার সার্ভিসের ইনচার্জ ওসমান গনি বলেন, আগুনের খবর পেয়ে ডেমরা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ৬০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতি বিষয়টি তদন্তের পর বলা যাবে। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...