নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   বঙ্গসাথী ক্লাবের কোষাধ্যক্ষ প্রয়াত মামুন স্মরনে আলোচনা দোয়া   |   কুমিল্লা ও মেঘনা ইকোনমিক জোন সংযোগ সড়ক নির্মাণে অংশীজন সভা   |   পরিকল্পিত ষড়যন্ত্রের প্রতিবাদে মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ   |   সন্ত্রাস, নৈরাজ্য ও নাশকতার বিরুদ্ধে লড়াই করার লক্ষ্যে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত   |   পরিকল্পিত ভাবে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ ও মিছিল   |   মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে তারেক জিয়া পরিষদের যোগদান   |   না’গঞ্জের ক্রীড়া সার্বিক উন্নয়ন ও আধুনিকায়ন সরকার কাজ করবে – মাহাবুব উল আলম    |   আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল   |   নৈরাজ্যের প্রতিবাদে হাজী কামাল উদ্দিন’র নেতৃত্বে বিশাল বিক্ষোভ মিছিল    |   মেগা প্রকল্পের আড়ালে বিপুল পরিমান অর্থ পাচার করা হয়েছে – জাকারিয়া সুমন   |   নাসিকে নারীদের আত্মকর্মসংস্থানে সরঞ্জাম, পুষ্টি সহায়তা, সেলাই মেশিন বিতরণ   |   শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৯তম শুভ আবির্ভাব দিবস উদযাপন   |   মহানগর ছাত্রশিবিরের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা   |   ভূমিদস্যু দখল বন্ধ করে দেওয়া রাস্তাটি খুলে দিলেন ইউএনও – শিবানী সরকার   |   নিষিদ্ধ আ’লীগের অবৈধ মিছিলের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ   |   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতীয়তাবাদী মহিলা দল প্রতিষ্ঠা করেছিলেন – সাখাওয়াত   |   ভূমি দৎসুদের বিরুদ্ধে মামলা করে জীবন বাঁচাতে এলাকা ছাড়াল আমির হোসেন    |   সুইচ গিয়ারসহ ৩ ছিনতাইকারি আটক   |   চাষাড়ায় শুভ হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে রহস্য উদঘাটন গ্রেফতার ৩   |   বিরোধীদলীয় নেতার সঙ্গে বিকেএমইএ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক
 প্রচ্ছদ   জেলার খবর   বন্দরে অন্তঃসত্তা গৃহবধূকে হত্যার অভিযোগ পরিবারের 
হত্যা / বন্দরে অন্তঃসত্তা গৃহবধূকে হত্যার অভিযোগ পরিবারের 
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শুক্রবার, ৮ সেপ্টেম্বর, ২০২৩
বন্দর প্রতিবেদকঃ বন্দরে ১০ মাসের অন্তসত্ত¡া তাবাসুম বিন তানহা আক্তার(১৭) নামে এক গৃহবধূর  রহস্যজনক মৃত্যু হয়েছে। বুধবার (৬ সেপ্টম্বর) রাতে বন্দর থানার ২৫নং ওয়ার্ডের দক্ষিন লক্ষলখোলা এলাকায় এ  ঘটনা ঘটে। এদিকে  বৃহস্পতিবার (৭ সেপ্টম্বর)  সকালে  লাশ দেখাতে না দেওয়াকে কেন্দ্র করে   দুই পরিবারের মধ্যে চরম হট্টগোলে  সৃষ্টি হয়। এক পর্যায়ে পরিস্থিতি খারাপ দেখে লাশ বাড়িতে ফেলে কৌশলে পালিয়ে গেছে স্বামী আরিফুল ইসলাম বাবু ও তাঁর পরিবারের লোকজন। এলাকাবাসী মাধ্যমে বন্দর থানা  পুলিশ  খবর পেয়ে লাশ উদ্ধার করে মর্গে প্রেরন করেন।
নিহতের পরিবারের অভিযোগ তাবাসুম বিন তানহাকে গলাটিপে হত্যা করেছে স্বামী ও তাঁর পরিবার। নিহত গৃহবধূ বন্দর ইউপির তিনগাঁও গ্রামের শাহিনুর সিকদারের মেয়ে। এ ব্যাপারে বন্দর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। নিহতের বড় বোন তানু জানান, একবছর আগে তানহার বিয়ে হয়। ৯ সেপ্টেম্বর তার ডেলিমারির সময় নির্ধারিত ছিলো। বৃহস্পতিবার সকাল ৮ টার দিকে আমাদের জানিয়েছে আমার স্ট্রোক করে মারা গেছে।
এ খবর পেয়ে  বাড়িতে এসে  আমার বোনের লাশ দেখতে চাইলে তারা লাশ দেখতে দিচ্ছিলো। জোর করে লাশ দেখতে চাইলে বোনের স্বামী ও তার শ্বশুরবাড়ির লোকজন আমাদের মারধরের চেষ্টা চালায়। আমার বোনের গলায় দাগ রয়েছে এবং  জিব্বায় কামড়। বন্দর থানার অফিসার ইনচার্জ ওসি আবু বকর ছিদ্দিক জানান,  ঘটনাস্থলে এসআই মফিজুল ইসলামকে পাঠানো হয়েছে। লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছেন। তবে প্রাথমিক ভাবে  ধারণা করা হচ্ছে  ওই গৃহবধূ আতœহত্যা করেছে। গলায় ফাঁসির আলামত রয়েছে।  ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে প্রকৃত ঘটনা বলা যাবে। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...