নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সমাধান-১৮ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত   |   আমরা আইনজীবীরা কোনো বিভ্রান্তির ফাঁদে পা দেব না – আনোয়ার প্রধান   |   দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করছে – সাখাওয়াত   |   গ্যাস সংকট কাটিয়ে ডাইং শিল্পকে রক্ষ্যা করতে প্রধানমন্ত্রীর প্রতি আহবান    |   চর কিশোরগঞ্জে নিষিদ্ধ আ’লীগের ক্যাডার বাহিনী রনিকে কুপিয়ে যখন করেছে   |   কোনো অপরাধকে আর মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া যাবে না – আবদুল জব্বার   |   ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হত্যার ঘাতক শেখ সিফাতসহ গ্রেপ্তার-৯   |   আড়াইহাজারে পুকুরে ডুবে চার শিশুর মর্মান্তিক মৃত্যু   |   ময়লা আবর্জনা পরিস্কার করা নিয়ে হত্যার হুমকিতে মামলা   |   পাইকপাড়া মাদক নির্মূল কমিটির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত   |   জাকির খানের উদ্যোগে গণতন্ত্রের মা খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে মিলাদ দোয়া   |   বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সীমান্ত হত্যায় ৩ ছিনতাইকারীর মৃত্যুদণ্ড   |   এশিয়ান হাইওয়ে সড়কে আন্ডার পাসের দাবীতে মানববন্ধন বিক্ষোভ   |   বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে  মহানগর বিএনপির আলোচনা সভা, মিলাদ ও দোয়া   |   নারায়ণগঞ্জে জাপানি ভাষা শিক্ষা কেন্দ্র হিকারি এডুকেশনের নবম শাখার উদ্বোধন   |   ফটো সাংবাদিক বিশাল আহমেদের পিতা’র মৃত্যুতে বিপিজেএ’র শোক প্রকাশ   |   আমাদের সমস্যাগুলোর কিছুটা স্থায়ী কিছুটা চলমান – আবুল কালাম এমপি   |   বন্দরে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের ঝটিকা মিছিল   |   নারায়ণগঞ্জের পুলিশ সুপারকে হাইওয়ে পুলিশে বদলি করা হয়েছে   |   শম্ভুপুর ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদকের মৃত্যুতে  মিলাদ মাহফিল দোয়া
 প্রচ্ছদ   বিশেষ সংবাদ   সংযুক্ত আরব আমিরাতের শারজায় হবে প্রবাসী উৎসব
সংযুক্ত আরব আমিরাতের শারজায় হবে প্রবাসী উৎসব
  বিশেষ সংবাদ || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শুক্রবার, ১৪ অক্টোবর, ২০২২

সংযুক্ত আরব আমিরাতের শারজাহ এক্সপো সেন্টারে আগামী ১৪, ১৫ ও ১৬ অক্টোবর হবে প্রবাসী উৎসব। প্রতিদিন বিকেল ৪টা থেকে রাত ১০টা পর্যন্ত নানা আয়োজন থাকবে এ উৎসবে।উৎসবের উদ্দেশ্য সম্পর্কে আয়োজক জর্জ খান জানিয়েছেন, বাংলাদেশের বৈদেশিক মুদ্রা রিজার্ভের বড় অংশ আসে প্রবাসী আয় থেকে। এই আয় বাড়ানোর প্রত্যয়ে ‘আইডিয়া গ্যালারি’ দীর্ঘ পাঁচ বছর ধরে ‘রেমিটার্স ফেস্টিভাল’ বা ‘প্রবাসী উৎসব’ আয়োজন করছে। এ আয়োজনের মূল লক্ষ্য—বৈধ উপায়ে রেমিট্যান্স পাঠানোর বিষয়ে প্রবাসীদের মধ্যে সচেতনা বৃদ্ধি করা, রেমিট্যান্স কিভাবে বাড়ানো যায়, তার পথ খোঁজা।তিনি জানান, ২০১৩ সাল থেকে এ আয়োজনে অংশ নিচ্ছে ব্যাংক, এক্সচেঞ্জ হাউস ও কমিউনিটি অ্যাসোসিয়েশন। বিগত চারটি ইভেন্টে সরকারে মন্ত্রী, কেন্দ্রীয় ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা, ব্যাংকার অ্যাসোসিয়েশনের চেয়ারম্যানসহ অনেক ব্যাংকার যোগ দেন।জর্জ খান আরও জানান, আইডিয়া গ্যালারি চলতি মাসের ১৪, ১৫ ও ১৬ তারিখ পঞ্চমবারের মতো প্রবাসী উৎসবের আয়োজন করছে। উৎসবটি সবার জন্য উন্মুক্ত থাকবে। এক্সপো সেন্টার শারজায় ১৪ তারিখ পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান উৎসবের উদ্বোধন করবেন। এতে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর কাজী সাইদুর রহমান এবং অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের চেয়ারম্যান সেলিম আর এফ হোসেন যোগ দেবেন। প্রবাসী, ব্যাংকার, এক্সচেঞ্জ হাউজ এবং বাংলাদেশ মিশনের কর্মকর্তাদের নিয়ে প্রতিদিন হবে আলোচনা সভা। রেমিট্যান্স বাড়াতে কী কী চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে, তা জানতে এ আয়োজন।মেলার দ্বিতীয় দিন থাকবে প্রবাসী নারীদের জন্য। প্রবাসী আয়ের একটা অংশ মহিলা কর্মী, ব্যবসায়ী এবং পেশাজীবিদের। রেমিটার্স ফেস্টিভালের দ্বিতীয় দিনের পুরো আয়োজনের দায়িত্ব বাংলাদেশ মহিলা সমিতির।আয়োজক কমিটির আরেক সদস্য মামুনুর রশীদ জানান, অক্টোবরের ১ তারিখ থেকে ১৬ তারিখ পর্যন্ত উৎসবের রেমিট্যান্স পার্টনার আল ফারদান এক্সচেঞ্জের মাধ্যমে যারা দেশে টাকা পাঠাবেন তাদের জন্য উপহার আছে। মেলাতে টাকা পাঠানোর রশিদ নিয়ে আসলেই পাবেন পুরস্কার। এখানেই শেষ নয়, মেলা থেকে যে কেউ টাকা পাঠাতে পারবেন। টাকা পাঠানোর রশিদ নিয়ে যারা আসবেন, তারা র‌্যাফেল ড্রতে জিততে পারবেন গোল্ডসেন্ডস হোটেল অ্যান্ড রিসোর্টের সৌজন্যে কুয়াকাটায় পাঁচতারকা হোটেলের মালিকানা শেয়ার। এছাড়াও আছে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন, মহিলা সমিতির বিশেষ ফ্যাশন শো, পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...