নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   জেলার খবর   গ্রামীণ শ্রমজীবীদের কাজ, খাদ্য, রেশনের দাবিতে মানববন্ধন
মানববন্ধন / গ্রামীণ শ্রমজীবীদের কাজ, খাদ্য, রেশনের দাবিতে মানববন্ধন
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: রবিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৩
নারায়ণগঞ্জের খবর ডেস্কঃ গ্রামীণ শ্রমজীবীদের কাজ, খাদ্য, রেশনের দাবিতে সোনারগাঁ সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্টের মানববন্ধন অনুষ্ঠিত।
গ্রামীণ শ্রমজীবীদের সারা বছর কাজ, খাদ্য, রেশনের দাবি, কৃষি উপকরণের দাম কমানো, কৃষি পণ্যের লাভজনক দাম নিশ্চিত করা সহ নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্ট  সোনারগাঁও উপজেলা শাখার উদ্যোগে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়,
৯  সেপ্টেম্বর ২ বিকাল  ৫ টায় মুগড়াপাড়া চৌরাস্তায় মানববন্ধন অনুষ্ঠিত হয়। সংগঠনের উপজেলা আহ্ববায়ক বেলায়েত  হোসেনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন বাসদ নারায়ণগঞ্জ জেলার সদস্য সচিব আবু নাঈম খান বিপ্লব।
গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের সভাপতি সেলিম মাহমুদ, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শরিফ, সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্র্ট থানার সংগঠক আনোয়ার খান, জুলহাস মোল্লা।
নেতৃবৃন্দ বলেন, কৃষি, কৃষক ক্ষেতমজুর না বাঁচলে দেশ বাঁচবে না। অথচ এই সেক্টর সবসময় অবহেলিত থাকছে। বাজেটেও বরাদ্দ বাড়ছে না। কৃষি উপকরণের দাম দফায় দফায় বাড়ছে। কৃষি পণ্যের লাভজনক দাম কৃষক পাচ্ছে না। সবচেয়ে বেশি সংকটে পড়ছে গ্রামীণ শ্রমজীবী মানুষ।
রোপা ধান বপন শেষ হওয়ার পর বর্তমানে গ্রামীণ ক্ষেতমজুর ও দিনমজুরের কোন কাজ নেই। একদিকে কাজ নেই, অন্যদিকে নিত্যপণ্যের মূল্য বৃদ্ধির চাপে পরিবার পরিজন নিয়ে বেঁচে থাকাটাই দায় হয়ে গেছে। ফলে গ্রামীন শ্রমজীবীদের বাঁচাতে সারা বছর কাজের নিশ্চয়তা, আর্মি রেটে রেশনিং চালুসহ গ্রামীণ প্রকল্প গুলোর দুর্নীতি বন্ধ করতে হবে।
নেতৃবৃন্দ আরো বলেন, বর্তমান সরকার কৃষিবান্ধব নয়। ফলে তার ক্ষমতায় থাকার কোন অধিকার নেই। আমরা সরকারের পদত্যাগ ও নির্দলীয় তদারকি সরকারের অধীনে নির্বাচনের দাবি জানাই। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...