নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সমাধান-১৮ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত   |   আমরা আইনজীবীরা কোনো বিভ্রান্তির ফাঁদে পা দেব না – আনোয়ার প্রধান   |   দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করছে – সাখাওয়াত   |   গ্যাস সংকট কাটিয়ে ডাইং শিল্পকে রক্ষ্যা করতে প্রধানমন্ত্রীর প্রতি আহবান    |   চর কিশোরগঞ্জে নিষিদ্ধ আ’লীগের ক্যাডার বাহিনী রনিকে কুপিয়ে যখন করেছে   |   কোনো অপরাধকে আর মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া যাবে না – আবদুল জব্বার   |   ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হত্যার ঘাতক শেখ সিফাতসহ গ্রেপ্তার-৯   |   আড়াইহাজারে পুকুরে ডুবে চার শিশুর মর্মান্তিক মৃত্যু   |   ময়লা আবর্জনা পরিস্কার করা নিয়ে হত্যার হুমকিতে মামলা   |   পাইকপাড়া মাদক নির্মূল কমিটির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত   |   জাকির খানের উদ্যোগে গণতন্ত্রের মা খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে মিলাদ দোয়া   |   বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সীমান্ত হত্যায় ৩ ছিনতাইকারীর মৃত্যুদণ্ড   |   এশিয়ান হাইওয়ে সড়কে আন্ডার পাসের দাবীতে মানববন্ধন বিক্ষোভ   |   বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে  মহানগর বিএনপির আলোচনা সভা, মিলাদ ও দোয়া   |   নারায়ণগঞ্জে জাপানি ভাষা শিক্ষা কেন্দ্র হিকারি এডুকেশনের নবম শাখার উদ্বোধন   |   ফটো সাংবাদিক বিশাল আহমেদের পিতা’র মৃত্যুতে বিপিজেএ’র শোক প্রকাশ   |   আমাদের সমস্যাগুলোর কিছুটা স্থায়ী কিছুটা চলমান – আবুল কালাম এমপি   |   বন্দরে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের ঝটিকা মিছিল   |   নারায়ণগঞ্জের পুলিশ সুপারকে হাইওয়ে পুলিশে বদলি করা হয়েছে   |   শম্ভুপুর ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদকের মৃত্যুতে  মিলাদ মাহফিল দোয়া
 প্রচ্ছদ   মহানগর   বক্তাবলীতে বাবু হত্যা: আসামিদের বিচার ও ফাঁসির দাবিতে মানববন্ধন 
হত্যার বিচার দাবি / বক্তাবলীতে বাবু হত্যা: আসামিদের বিচার ও ফাঁসির দাবিতে মানববন্ধন 
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: রবিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৩
নারায়ণগঞ্জের খবর ডেস্কঃ  নারায়ণগঞ্জ সদর উপজেলার বক্তাবলী ইউনিয়নের কানাইনগর গ্রামে বিচার সালিশে দুই গ্রুপের সংঘর্ষে নির্মমভাবে নিহত বাবু হত্যাকারীদের বিচার ও ফাঁসির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে নিহত বাবুর পরিবার ও এলাকাবাসী।
১০ সেপ্টেম্বর সকাল ১১ টায় কানাইনগর বেকারি মোড়ে নিহত বাবুর বড় বোন ও মামলার বাদী মৌসুমী আক্তার এর সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
উক্ত মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন নিহতের দাদি ফজিলত নেছা, খালা নদী আক্তার, বাবুর স্ত্রী আসমা বেগম, মামা দিদার হোসেন, প ায়েত মাদবর শরিফ উদ্দিন শিরিমিয়া প্রমুখ।
বক্তারা বলেন, আইন-শৃঙ্খলা বাহিনী কোন কাজ করছে না। যারা যারা এই কাজ করেছে তাদের ফাঁসি চাই। বাবুর সাথে কার পূর্ব শত্রুতা ছিল না।
বিচারের সময় বাবু গাড়ি চালিয়ে যাওয়ার সময় গাড়ি থেকে নামিয়ে কুপিয়ে হত্যা করে।
আমরা চাই আসামীরা যেভাবে বাবুকে মারছে সেভাবে আসামিদের মারতে চাই। আইনশৃঙ্খলা বাহিনীর উদ্দেশ্য বলেন, আপনারা যদি আসামি গ্রেফতার করতে না পারেন আমাদের ওপর ছেড়ে দেন। কিভাবে তাদের বাড়িঘর জ্বালিয়ে দিতে হয় আমরা সেটা জানি।
প্রায় ৮ দিন অতিবাহিত হতে চলল এখনো পর্যন্ত একজন আসামিকে গ্রেপ্তার করা হয়নি।
পরে একটি বিক্ষোভ মিছিল কানাইনগর গ্রাম প্রদক্ষিণ করে হত্যাকারীদের বিচার ও ফাঁসি দাবি করেন।
উল্লেখ্য গত ২ সেপ্টেম্বর শনিবার কানাইনগরে বিচার সালিশ বৈঠক বসলে দুই গ্রুপ দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের ১২ থেকে ১৪ জন রক্তাক্ত জখম হয়।
পরের দিন রবিবার তিন সেপ্টেম্বর ভোর চারটায় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হৃদয় হোসেন বাবুর মৃত্যু হয়।
বাবু মৃত্যুর ৮ দিন অতিবাহিত হলেও এখনো পর্যন্ত বাবু হত্যার এজাহার নামীয় কোন আসামিকে আটক করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী। ফলে মানববন্ধন কর্মসূচি হতে অবিলম্বে খুনিদের গ্রেফতার করে বিচার ও ফাঁসির  ব্যবস্থা করার জোর দাবি জানানো হয়। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...