নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   মহানগর   মাদক সমাজের কোন কল্যান বয়ে আনতে পারেনা – বন্দর থানা ওসি 
মাদক নির্মূলে / মাদক সমাজের কোন কল্যান বয়ে আনতে পারেনা – বন্দর থানা ওসি 
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর, ২০২৩
বন্দর প্রতিবেদকঃ বন্দর থানা অফিসার ইনর্চাজ মোহাম্মদ আবু বকর সিদ্দিক বলেছেন, মাদক র্নিমূলে পুলিশ পাশাপাশি এলাকাবাসীকে এগিয়ে আসতে হবে। মাদক সমাজের কোন কল্যান বয়ে আনতে পারেনা। যেখানে মাদক ব্যবসা হবে সেখানেই প্রতিবাদ করতে হবে। মাদক হলো সমাজের একটি ব্যাধি। ইসলামের দৃষ্টিতে মাদককে হারাম ঘোষনা করেছে। তাহলে কেন আমরা হারামকে গ্রহন করব। আমাদের সন্তানদের ভাল রাখতে হলে মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। আমরা কোন মাদক ব্যবসায়ীদের কোন আশ্রয় দিব না।
যারা মাদক ব্যবসায়ীদের আশ্রয় পশ্রয় দিবে তাদেরকে কোন ছাড় দিব না। তাদের চিহিৃত করে আইনের আওতায় আনা হবে।
সোমবার (১১ সেপ্টেম্বর) বাদ মাগরিব বন্দর উপজেলার দক্ষিন ঘারমোড়া যুব সমাজের উদ্যোগে মাদক নির্মূলে জনসচেতনতা বৃদ্ধির লক্ষে মাদক বিরোধী সভায় প্রধান অতিথি বক্তব্যে তিনি এ কথা বলেন। ঘারমোড়া পাকা জুম্মা জামে মসজিদের সভাপতি মোঃ আলমাছ মিয়ার সভাপতিত্বে মাদক বিরোধী সমাবেশে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী দেলোয়ার হোসেন প্রধান।
মাদক বিরোধী সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ড মেম্বার হাবিবুর রহমান হাবিব, দক্ষিন ঘারমোড়া আয়েশা জামে মসজিদের সভাপতি ও সমাজ সেবক মোঃ সালাউদ্দিন দেওয়ান ও পাকা জুম্মা জামে মসজিদ কমিটির সাধারন সম্পাদক হাজী মোঃ আশেক মাহমুদ ।  মাদক বিরোধী সমাবেশে  আরো উপস্থিত ছিলেন আনিছ উদ্দিন লিখন, অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মোঃ সেলিম, সমাজ সেবক রাজা মিয়া চর-ঘারমোড়া এলাকার সেবক মিলন ও সিজারসহ স্থানীয় এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...