নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   মহানগর   রূপগঞ্জে শিশু ধর্ষণ মামলায় দুইজনের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের আদেশ
ধর্ষক / রূপগঞ্জে শিশু ধর্ষণ মামলায় দুইজনের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের আদেশ
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর, ২০২৩

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জে এক শিশুকে অপহরণের পর সংঘবদ্ধ ধর্ষণ মামলায় দুইজনের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে প্রত্যেককে ১ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরো তিন মাসের প্রদান করা হয়েছে। বিকেলে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক নাজমুল হক শ্যামল আসামিদের উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন। একই মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় তিনজনকে খালাস প্রদান করা হয়েছে।

দন্ডপ্রাপ্তরা হলো  বরপা বাগানবাড়ি এলাকার মৃত সাহাবুদ্দিনের ছেলে মিশন ও একই এলাকার রফিক মিল্কীর ছেলে রুবেল মিল্কী। খালাসপ্রাপ্তরা হলেন- জসিম উদ্দিন ভূইয়া, আনোয়ার হোসেন ও আলেয়া বেগম।আদালত পুলিশ পরিদর্শক আসাদুজ্জামান জানান, ২০১৭ সালের ১ জানুয়ারী রূপগঞ্জের বরপা এলাকার শিশু পপি আক্তারকে অপহরণ করে ধর্ষণ করে।

পরবর্তীতে অপমান সহ্য করতে না পেরে ফ্যানের সাথে ঝুলে আত্মহত্যা করে। এ ঘটনায় নিহতের মা জোবেদা খাতুন বাদী হয়ে মামলা দায়ের করেন। আদালত ৭ জন স্বাক্ষীর সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আদালত আসামিদের উপস্থিতে এ রায় ঘোষণা করে। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...