নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   জেলার খবর   গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
খেলাধূলা / গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর, ২০২৩

রূপগঞ্জ প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জে ৫০তম জাতীয় স্কুল, মাদরাসা ও কারিগরী শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত ১১ সেপ্টেম্বর সোমবার বিকেলে সরকারি মুড়াপাড়া কলেজ মাঠে এ অনুষ্ঠানে বিভিন্ন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ও রানার্সআপদের মধ্যে পুরস্কার তুলেদেন অতিথিবৃন্দরা।প্রতিযোগিতায় শেখ ফজিলাতুন্নেছা গোল্ড কাপ ফুটবল টুর্ণামেন্ট খেলায় ২-০ গোলে তারাবো পৌর মাধ্যমিক বিদ্যালয়কে হারিয়ে নুরুল হক উচ্চ বিদ্যালয় জয় লাভ করে এবং শেখ মুজিবুর রহমান গোল্ড কাপ টুর্ণামেন্ট খেলায় ৪-০ গোলে জনতা উচ্চ বিদ্যালয়কে হারিয়ে সরকারি মুড়াপাড়া পাইলট উচ্চ বিদ্যালয় জয় লাভ করে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ শাহজাহান ভুইয়া। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল হক, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সিমন সরকার, রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মকবুল হোসেন, সরকারি মুড়াপাড়া কলেজের অধ্যক্ষ হাফিজুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ইসমাইল হোসেন, ভুলতা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ও উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আব্দুল আউয়াল মোল্লা, সাধারণ সম্পাদক বাবু নারায়ণ চন্দ্র সাহা,

জনতা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোতাহার হোসেন, সাত্তার জুট মিলস মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ, সরকারি মুড়াপাড়া পাইলট হাই স্কুলের প্রধান শিক্ষক শাহ আলম, নুরুল হক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরজু মিয়া, জাঙ্গীর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদুল মোল্লা প্রমূখ। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...