নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   জেলার খবর   রূপগঞ্জে পূর্ব শত্রুতায় সাংবাদিককে কুপিয়ে জখম
নিন্দনীয় হামলায় / রূপগঞ্জে পূর্ব শত্রুতায় সাংবাদিককে কুপিয়ে জখম
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৩
নিজাম উদ্দিন আহমেদ – রূপগঞ্জ প্রতিবেদকঃ দৈনিক জাতীয় অর্থনীতি পত্রিকার নারায়ণগঞ্জ জেলার ব্যুরো প্রধান ও রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার হাটিপাড়া এলাকার বাসিন্দা ইমরান হোসেন শুভকে(২৬) গতকাল ১৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার সন্ত্রাসীরা কুপিয়ে জখম করেছে। পূর্ব শত্রুতার জের ধরে ১২/১৩ জন সন্ত্রাসী তার উপর হামলা চালায়। হামলাকারীরা কুপিয়ে তার হাত, পা, বুকে, ও সম্পূর্ন শরীরে রক্তাক্ত জখম করে। এ সময় তার ডাক চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসলে তার গলার এক ভরি ওজনের স্বর্ণের চেইন ও নগদ ত্রিশ হাজার টাকা লুটে নিয়ে প্রাণ নাসের হুমকি দিয়ে পালিয়ে যায়।
পরে সাংবাদিক  ইমরান হোসেন শুভকে উদ্ধার করে প্রথমে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে ঢাকা পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ব্যপারে সাংবাদিক ইমরান হোসেন শুভর মা আফিয়া আক্তার বাদী হয়ে ইমান হোসেন এর ছেলে তারাবো পৌর স্বেচ্ছা-সেবকলীগ নেতা মিথুন ভুঁইয়া, মাছুম ভুঁইয়া, মৃদুল ভুঁইয়া,
শাকিল মিয়া, ইমান হোসেন ও মহিউদ্দিনসহ অজ্ঞাত ৭/৮ জনকে আসামী করে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এএফএম সায়েদ বলেন, সাংবাদিক ইমরান হোসেন শুভর উপর হামলার ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে। মামলা রুজু করা হয়েছে। আসামীদের গ্রেফতারের পুলিশ তৎপর রয়েছে। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...